1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল কাউখালীতে ডাক দিয়ে যাইর বৃক্ষরোপণ কর্মসূচি পালিত কাউখালীতে নাগরিক উদ্যোগের উপজেলা পর্যায়ে বার্ষিক পর্যালোচনা সভা কাউখালীতে ভাত কম রান্না করায় ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার কাউখালীতে নানা কর্মসূচিতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পিরোজপুরে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল

উজিরপুরে ইদুর মারার বিদ্যুতের ফাঁদে জড়িয়ে কৃষকের মৃত্যু

  • প্রকাশিত: বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৭২ বার পড়া হয়েছে

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি :

বরিশালের উজিরপুরে ইদুর মারতে ধানক্ষেতে দেয়া বিদ্যুতে স্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে উপজেলার জল্লা ইউনিয়নের কারফা গ্রামে এ ঘটনা ঘটে।মৃত কৃষক গৌরাঙ্গ হালদার (৫০) কারফা গ্রামের যুদিষ্ঠী হালদারের ছেলে।জল্লা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য উপেন সরকার জানান, ইরি ধানক্ষেত ইদুরে নষ্ট করে ফেলে।এই কারনে ধানক্ষেত রক্ষায় বিদ্যুত সংযোগ দেয় কৃষক গৌরাঙ্গ হালদার।সকালে বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন না করে কতটি ইদুর মারা গেছে দেখতে যায়। সেখানে ভুলে বিদ্যুত সংযোগ দেয়া গুনায় হাত দিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয় গৌরাঙ্গ।তাকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়।সেখানের চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেছে।উজিরপুর থানার ওসি জাফর আহমেদ জানান, আগৈলঝাড়া থানার পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন করেছে। এ ঘটনায় উজিরপুর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের কোন অভিযোগ নেই।তাই যথাযথ আইনি প্রক্রিয়ায় পরিবারের কাছে হস্তান্তরের করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓