1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ঝালকাঠি জেলা শিল্পকলা একাডেমির সুস্থ সংস্কৃতি বিকাশে নতুন কমিটি অনুমোদন দেখতে চান সংস্কৃতি মহল পিরোজপুরে তিন জেলের জালে ধরা পরল ৩৫ লাখ টাকার লাক্ষা মাছ মঠবাড়িয়ায় নির্মাণাধীন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ স্থানান্তর না করার দাবীতে মানববন্ধন ঝালকাঠির শ্মশান ঘাট এলাকায় অগ্নিকান্ডে বসত ঘর পুড়ে ছাই, আহত ২ ঐতিহ্য হারিয়ে স্মৃতি হতে চলছে মাটির তৈরি তৈজসপত্র নাজিরপুরে ক্লাস চলার সময় ভেঙে পড়ল বৈদ্যুতিক পাখা, দুই শিক্ষার্থী আহত মুন্সীগঞ্জ ঘুষের ভিডিও ভাইরাল হওয়ায় প্রতিবেদকের বিরুদ্ধে মিথ্যা মামলা আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে কাউখালীতে গ্রীন ফোর্সের সভা অনুষ্ঠিত নেছারাবাদে খাস জমির মাটি কাটায় তিন ইটভাটাকে জরিমানা

উপজেলা চেয়ারম্যান পদে জামানত লাখ টাকা করার সিদ্ধান্ত ইসির

  • প্রকাশিত: বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৩৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক :

উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে জামানত ১০ গুণ বাড়ানোর প্রস্তাব অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।এ ছাড়া রঙিন পোস্টার ব্যবহার, স্বতন্ত্র প্রার্থীদের ২৫০ ভোটারের সমর্থনসূচক স্বাক্ষর তুলে দেওয়ার প্রস্তাব এবং তৃতীয় লিঙ্গ পরিচয়ে ভোটের সুযোগসহ একগুচ্ছ সংশোধন প্রস্তাব অনুমোদন দিয়েছে সংস্থাটি।মঙ্গলবার (২০ ফেব্রুয়ারী) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ২৮তম কমিশন সভায় এসব বিষয় অনুমোদন দেওয়া হয় বলে ইসি সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের জানান।তিনি বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের আগের জামানত বাড়িয়ে ১ লাখ টাকা করার প্রস্তাব করা হয়েছে। সেইসঙ্গে উপজেলা নারী ভাইস চেয়ারম্যান পদে ৭৫ হাজার টাকা করার প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিশন।বর্তমান নির্বাচন বিধিমালায় চেয়ারম্যান ১০ হাজার ও মহিলা ভাইস চেয়ারম্যানের জামানত পাঁচ হাজার টাকা।এর আগে জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধন করে হিজড়া পরিচয়ে ভোটের বিধান আনে ইসি।সভাসূত্র জানায়, বৈঠকে সমভোটের ক্ষেত্রে লটারির মাধ্যমে ফল নির্ধারণ, প্রদত্ত ভোটের শতকরা ১৫ ভাগ অপেক্ষা কম ভোট পেলে জামানত বাজেয়াপ্ত, চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের নির্বাচনী ব্যয় ২৫ লাখ টাকা এবং নারী সদস্যদের এক লাখ টাকা করা, নির্বাচনের ফল স্থগিত ও পুনরায় ভোট গ্রহণে কমিশনকে ক্ষমতা দেওয়া, মনিটরিং কমিটি গঠনের ও নতুন রাজনৈতিক দল নিবন্ধিত হওয়ায় প্রতীক অন্তর্ভুক্তি বা সংশোধনের প্রস্তাব করা হয়েছে।ইসি সচিব বলেন, কমিশন সভায় অনুমোদিত প্রস্তাবগুলো আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে।সেগুলো ভেটিং শেষে বিধিমালা সংশোধন হবে।নির্বাচন কমিশনার রাশেদা সুলতানার নেতৃত্বে গঠিত আইন সংশোধন কমিটি প্রস্তাবগুলো এনেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓