1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা অলি উল্লাহ প্রধান ফুলপুরে জমির বিরোধে বৃদ্ধ হত্যা প্রধান আসামি গ্রেফতার যেভাবে ধরা পড়লেন জিয়াউর রহমান হত্যার দণ্ডপ্রাপ্ত আসামি মোজাফফর ভাণ্ডারিয়ায় গাঁজা ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড মতলব উত্তরে মুরগির খামারে ঝোপ থেকে ২ দেশীয় শর্টগান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার

গজারিয়ায় খুনি,সন্ত্রাসীদের বিরুদ্ধে গ্রামবাসীর সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২০০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জ গজারিয়া উপজেলা চিহ্নিত সন্ত্রাসীদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে সাংবাদিক সম্মেলন করেছেন ইসমানিরচর গ্রামবাসী।গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়ন এর ইসমানিরচর খেলার মাঠে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।কয়েক শত গ্রামবাসীর উপস্থিতে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন নিহত সাজেদুল ইসলাম মীম এর মা,হোসেন্দী ইউনিয়ন পরিষদের সংরক্ষিত সদস্য জিয়াছমিন আক্তার,স্থানীয় আওয়ামী লীগ নেতা রিফাত হোসেন,ইউপি ছাত্রলীগের সাবেক সভাপতি মো:হারুন অর রশিদ ও মো:সোহেল রানা,আহত রাকিব হোসেন বাবু’র মা রাহিমা বেগম,বঙ্গবন্ধু সৈনিক লীগের সা:সম্পাদক কামরুল হাসান ফারুক প্রমুখ।সংবাদ সম্মেলনে নিহত সাজেদুল ইসলাম মীম এর মা বলেন,২২সালের ১৫সেপ্টেম্বর এলাকার চিহিত সংন্ত্রাসী আতাউর,সংগ্রাম,নিঝুম এর নেতৃত্বে হাতুড়ি পেটায় আমার ছেলে সাজিদুল ইসলাম মীম (২২) আহত হয়ে আট দিন কোমায় থাকার পর ২৩শে সেপ্টেম্বর মারা যান।এরা কিশোর কাল থেকে সন্ত্রাসী,বর্তমানে এই সন্ত্রাসীদের অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী।এরা প্রতিনিয়ত অতর্কিত হামলা, গুলি,নারীর সম্মানহীন,চুরি,ডাকাতি করে গ্রাম বাসীকে অতিষ্ঠ করে তুলেছে।হোসেন্দী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো:সোহেল রানা বলেন, কিছু দিন আগে ওরা আমাকে গুলি করে,এদের নামে হত্যা,অস্ত্র,ডাকাতি সহ একাধিক মামলা রয়েছে, ওদের হাতে একজন গ্রামবাসীও নিরাপদ নয়,আমরা গ্রামবাসী এই চিহ্নিত সন্ত্রাসীদের বিচার চাই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓