1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুর নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের শিরাবরণ ও শপথ গ্রহণ অনুষ্ঠিত মঠবাড়িয়ার আলোচিত বই কান্ডে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা কাউখালীতে গাঁজা গাছসহ যুবক আটক গলাচিপার জাতীয় পর্যায়ে বিজয়ী ৩ শিক্ষার্থী ও ২ শিক্ষককে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান এনবিআরের নতুন চেয়ারম্যান হলেন ঝালকাঠির আহসান হাবীব গজারিয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লার স্তুপ থেকে নবজাতক উদ্ধার ফুলপুরে ইয়াবা সহ  মাদক কারবারি গ্রেপ্তার ২ গজারিয়ায় শিক্ষার্থী হিমেলকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তারের দাবি নবায়নযোগ্য শক্তিনির্ভর আদর্শ নগর প্রকল্প উপস্থাপন করে জাতীয় পর্যায়ে সেরা ১০-এ গলাচিপার এনজেড আলিম মাদ্রাসার শিক্ষার্থীরা  মঠবাড়িয়ায় পুরনো বই বিক্রির টাকা সরকারি ফান্ডে জমা দিলেন প্রধান শিক্ষক

নিলতী সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

  • প্রকাশিত: শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৯১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক :

পিরোজপুরের কাউখালীর নিলতী সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাতে নিলতী সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে প্রধান অতিথি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় – সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোঃ মহিউদ্দীন মহারাজ এমপি পুরস্কার বিতরণ করেন।এসময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে খেলাধূলার কোন বিকল্প নেই, পাশাপাশি পড়ালেখারও কোন বিকল্প নেই। মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে দেশ আজ এগিয়ে চলেছে ও খেলাধুলাসহ সুস্থ সাংস্কৃতিক চর্চা সৃষ্টিশীল প্রজন্ম গঠনে কার্যকর ভূমিকা রাখছে। খেলাধুলা মানসিক বিকাশ ও শরীর গঠনে সহায়তা করে। বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকারের মধ্যে শিক্ষা খাত অন্যতম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ তত্বাবধানে দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হচ্ছে। এতে বহিঃবিশ্বে বাংলাদেশের শিক্ষার্থীরা কৃতিত্বের সাক্ষর রাখতে পারছে।এই নিলতী সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়টি উপজেলায় ইতিমধ্যেই লেখাপড়ায় অনেক সুনাম অর্জন করেছে।এসময় তিনি শিক্ষার্থীদেরকে পড়াশোনার পাশাপাশি ক্রীড়াঙ্গনেও নিজেদেরকে তুলে ধরার জন্য উৎসাহ প্রদান করেন।বিদ্যালয়ের কার্যকরী পরিষদের সভাপতি মোঃ মামুন হোসাইন বাবলু জমাদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে এম আব্দুস শহীদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির, ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন। এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, লাইকুজ্জামান তালুকদার মিন্টু, গাজী সিদ্দিকুর রহমান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓