1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল কাউখালীতে ডাক দিয়ে যাইর বৃক্ষরোপণ কর্মসূচি পালিত কাউখালীতে নাগরিক উদ্যোগের উপজেলা পর্যায়ে বার্ষিক পর্যালোচনা সভা কাউখালীতে ভাত কম রান্না করায় ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার কাউখালীতে নানা কর্মসূচিতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পিরোজপুরে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল

চলমান সংকট নিরসনে পবিপ্রবি শিক্ষক সমিতির বিবৃতি

  • প্রকাশিত: বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪০৮ বার পড়া হয়েছে

জান্নাতীন নাঈম জীবন , পবিপ্রবি প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) চলমান সংকট নিরসনে পবিপ্রবি শিক্ষক সমিতির পক্ষ থেকে বিবৃতি প্রদান করেন।বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি কনফারেন্স কক্ষে সাংবাদিকদের উপস্থিতিতে উক্ত বিবৃতি প্রদান করা হয়। পবিপ্রবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আসাদুজ্জামান মিয়া শিক্ষক সমিতির পক্ষ থেকে বিবৃতি পাঠ করেন।এসময় পবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক জেহাদ পারভেজ,সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো: আসাদুজ্জামান মিয়া, অধ্যাপক জামাল হোসেন, অধ্যাপক ড. মো: আবু ইউসুফ, অধ্যাপক ড. মো: আরিফুল আলম,অধ্যাপক ড. জুয়েল হাওলাদার, অধ্যাপক ড. গোপাল সাহা,অধ্যাপক পলি রায় চৌধুরী উপস্থিত ছিলেন।বিবৃতিতে উল্লেখ করা হয়, গত ২৭ ফেব্রুয়ারি পবিপ্রবি শিক্ষক সমিতি ও ক্লাস প্রতিনিধিদের মধ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।উক্ত সভায় অনতিবিলম্বে দ্রুত ক্লাস ও পরীক্ষা শুরুর জন্য এবং বিশ্ববিদ্যালয়ের চলমান বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে সুশাসন প্রতিষ্ঠার জন্য আহবান জানানো হয়।কেউ কেউ শিক্ষক সমিতির চলমান শান্তিপূর্ণ আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করার পায়তারা করার চেষ্টা করছে বলে অভিযোগ করে তাদের প্রতি নিন্দা জানান হয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ে চলমান একাডেমিক অচলাবস্থা নিরসনে কোন পদক্ষেপ না নিয়ে সীদ্ধান্তহীনতা, নিষ্ক্রিয়তা এবং নিয়ন্ত্রণহীনতা বিশ্ববিদ্যালয় পরিচালনায় প্রশাসন চরম ব্যর্থতার পরিচয় পরিচয় দিয়েছে এমন অভিযোগ করা হয়।ক্লাস পরীক্ষা শুরু হওয়ার বিষয়ে জানতে চাইলে, পবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক জেহাদ পারভেজ বলেন, আগামী রবিবার (৩ মার্চ) থেকেই আমরা ক্লাস পরীক্ষায় ফিরে যেতে চাই এই জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে বিচার নিশ্চিত করে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓