1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
মঠবাড়িয়ায় স্কুল ছাত্রীকে গরম খুনতির ছ্যাঁকা দেয়ার অভিযোগ সৎ মায়ের বিরুদ্ধে সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার নেছারাবাদে জমি দখল ও হয়রানির অভিযোগ, প্রতিকার চেয়ে বিধবার আকুতি কাউখালীতে পুলিশের মাদক ও সন্ত্রাস বিরোধী মহড়া পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে পিরোজপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত কাউখালীর সন্ধ্যা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলার কাজের ভার্চুয়ালি উদ্বোধন করেন, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী নেছারাবাদে সপ্তম শ্রেণীতে পড়ুয়া ছাত্রী অন্তঃসত্ত্বা; বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ গজারিয়া ৫ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে যুবককে আটক

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগ সেরা কাউখালীর তিন শিক্ষার্থী

  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
  • ২৬৭ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৪ এর বরিশাল বিভাগীয় পর্যায়ে পিরোজপুরের কাউখালী উপজেলার দেবষ্মিতা সাহা মৌলি গান বিষয়ে, সাবর্নী দাস শ্রেষ্ঠা উপস্থিত বক্তৃতায় ও শাহারিয়ার ইমতিয়াজ দীর্ঘ লাফে (১৫ ফুট ৬ ইঞ্চি) প্রথম স্হান অর্জন করেছে। দেবষ্মিতা সাহা মৌলি কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর শিক্ষার্থী ও জেলার ইন্দুরকানি সরকারি ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ সঞ্জিত সাহা ও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ভারতী সাহা দম্পতির সন্তান।সাবর্নী দাস শ্রেষ্ঠা কুমিয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর ও শাহারিয়ার ইমতিয়াজ মধ্য জোলাগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর শিক্ষার্থী।জাতীয় শিক্ষা পদকে কাউখালী উপজেলার বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জনকারী তিন শিক্ষার্থী জাতীয় পর্যায়ে অংশ গ্রহণ করবে।রবিবার (১০ মার্চ) বরিশালের সাগরদী প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে (পিটিআই) অনুষ্ঠিত জাতীয় শিক্ষা পদকের অনুষ্ঠান শেষে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপ পরিচালক নিলুফার ইয়াসমিনসহ উপস্থিত অতিথিরা বিজয়ী শিক্ষার্থীদের হাতে পদক ও সনদ তুলে দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓