1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে নানা আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন কাউখালীতে ২টি গাঁজা গাছসহ যুবক আটক ইসলামী ব্যাংক কাউখালী এজেন্ট আউটলেট শাখায় গ্রাহক মাস সেবা উপলক্ষ্যে আলোচনা সভা রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা অলি উল্লাহ প্রধান

উজিরপুরে পথচারীকে চাঁপা দিয়ে বাস পুকুরে, দুই লাশ উদ্ধার

  • প্রকাশিত: বুধবার, ১৩ মার্চ, ২০২৪
  • ২০১ বার পড়া হয়েছে

বরিশাল প্রতিনিধি :

বরিশালের উজিরপুরে পথচারী কিশোরকে চাঁপা দিয়ে যাত্রীবাহী বাস পুকুরে পড়েছে।এ ঘটনায় পথচারীসহ দুইজন নিহত হয়েছে।বুধবার (১৩ মার্চ) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে উজিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) তৌহিদুজ্জামান জানিয়েছেনে।বাসের ১৫ যাত্রী আহত হয়েছে।নিহত একজনের পরিচয় নিশ্চিত করে পরিদর্শক।তিনি হলেন উজিরপুর উপজেলার সানুহার গ্রামের বাসিন্দা মো. বেল্লাল সরদারের ছেলে সুমন সরদার (১৫)। ফায়ার সার্ভিসের পরিদর্শক তৌহিদুজ্জামান বলেন, যশোর থেকে সকাল ৬ টায় বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসে চাকলাদার পরিবহনের একটি বাস বরিশাল-ঢাকা মহাসড়কের সানুহার এলাকায় পৌছুলে রাস্তা পার হতে যাওয়া সুমনকে চাঁপা দেয়।পরে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে গাছের উপর সজোরে আছড়ে পড়ে।এতে গাছটি ভেঙ্গে বাস পুকুরে পড়ে যায়।তিনি জানান, পুকুরের মধ্যে বাসের নিচে চাঁপা পড়ে থাকা অজ্ঞাত একজনের লাশ রয়েছে।সেই লাশ উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।বাস সম্পূর্ন উদ্ধার করা না হলে কতজন মারা গেছে নিশ্চিত বলা যাচ্ছে না।এখন পর্যন্ত ২ জন নিশ্চিত হওয়া গেছে জানিয়ে পরিদর্শক বলেন, বাসে থাকা অন্তত ১৫ যাত্রী আহত হয়েছে।তারা বিভিন্ন চিকিৎসা নিয়েছে।এ রিপোর্ট লেখা পর্যন্ত বর্তমানে উদ্ধার কাজ চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓