1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ১০ মে ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম :
গলাচিপায় ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হলেন সাংসদ কামরুজ্জামান রতন নিজের বাল্যবিবাহ বন্ধ করা ছাত্রীকে জেলা প্রশাসনের ‘কন্যা সাহসিকা’ স্মারক প্রদান ঝালকাঠি পৌরসভায় ৫ একর জমিতে নির্মিত হচ্ছে আধুনিক সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট যতদিন বেঁচে থাকবো দলের নেতাকর্মীদের পাশে থাকবো — জিবা আমিনা আল গাজী ফুলপুরে আইনশৃঙ্খলা কমিটির  মাসিক সভা অনুষ্ঠিত   নাজিরপুরে শিক্ষকের বাড়িতে ডাকাতির চেষ্টা, সংঘর্ষে নিহত-১ মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেফতার: ২ বছরের কারাদণ্ড কাল পৈতৃক নিবাস বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাউখালীতে মারকাজুল কুরআন মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

পিরোজপুরে প্রিজনভ্যান থামিয়ে চালককে মারধর; জেলা পরিষদের সাবেক সদস্যসহ গ্রেফতার-৬

  • প্রকাশিত: শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
  • ২০৯ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরে আসামী বহনকারী প্রিজনভ্যান আটকে চালককে মারধরের ঘটনায় জেলা পরিষদের সাবেক সদস্য রফিকুল ইসলাম সুমনসহ ৬ জনকে গ্রেফতার করেছেন থানা পুলিশ।এ ঘটনায় গ্রেফতারকৃত ৬ জনসহ নামীয় ৮ জন এবং অজ্ঞাতনামা আরও ৭-৮জনকে আসামী করে পিরোজপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।শুক্রবার (১৫ মার্চ) গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।গ্রেফতারকৃতরা হল- জেলা পরিষদের সাবেক সদস্য রফিকুল ইসলাম সুমন (৩৮), নয়ন সেখ (২৬), আলী হাসান লিয়ন (৩২), সাদ্দাম সেখ (৩২), আলী ইমাম অনি (২৮) এবং জাকারিয়া আল জাওয়াব (২৫)। এদের সকলের বাড়ি পিরোজপুর সদর উপজেলার ভাইজোড়া এলাকায়।জানা গেছে, বৃহষ্পতিবার বিকেলে জেলার মঠবাড়িয়া আদালত থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীসহ বিভিন্ন মামলার ১০ জন আসামী নিয়ে পুলিশের একটি প্রিজন ভ্যান পিরোজপুর জেলা কারাগারে আসতেছিলো।পথিমধ্যে সন্ধ্যা পৌনে ৬টার দিকে পিরোজপুর সদর উপজেলার ভাইজোড়া ডাক্তারবাড়ী এলাকায় পিরোজপুর-পাড়েরহাট সড়কে মোটর সাইকেলকে সাইড দেওয়ার বিষয়কে কেন্দ্র করে প্রিজনভ্যানের গতিরোধ করে গাড়ির চালক পুলিশ কনেষ্টবল সাজেদুল করিমের সাথে বাকতিন্ডায় জড়িয়ে পড়ে মোটর সাইকেলের আরোহী জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো. জাকির হোসেন খান।এ সময় জেলা পরিষদের সাবেক সদস্য রফিকুল ইসলাম সুমন ও তার সাথে ৭-৮ জন যুবক মটর সাইকেল আরোহীর পক্ষ নিয়ে প্রিজনভ্যানের চালক পুলিশ কনেষ্টবল সাজেদুল করিমকে বেধরক মারধর করে।এ ঘটনার পর পুলিশ বৃহস্পতিবার (১৪ মার্চ) রাতে ভাইজোড়া ডাক্তারবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার করে। ঘটনার পর থেকে জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক জাকির হোসেন খান পলাতক রয়েছেন।এ ঘটনায় এস আই কামরুল হাসান বাদী হয়ে তাদের বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় মামলা দায়ের করেন।পিরোজপুর সদর থানার ওসি মো. আশিকুজ্জামান জানান, পুলিশের প্রিজনভ্যানের গতিরোধ করে গাড়ির চালককে মারধর ও সরকারী কাজে বাধা সৃষ্টির অভিযোগে থানায় মামলা হয়েছে।মামলায় গ্রেফতারকৃতদেরসহ নামীয় ৮জন এবং অজ্ঞাতনামা আরও ৭/৮জনকে আসামী করা হয়েছে।মামলার অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓