1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

উজিরপুরে অগ্নিকাণ্ডে দুই বসতবাড়ি ভস্মীভূত

  • প্রকাশিত: বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ২২৮ বার পড়া হয়েছে

নাজমুল হক মুন্না উজিরপুর (বরিশাল) প্রতিনিধি :

বরিশাল জেলার উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের গাজিরপাড় গ্রামে অগ্নিকাণ্ডে ২ টি ঘর পুড়ে ছাই, প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি প্রত্যক্ষদর্শী ও মডেল থানা পুলিশ সুত্রে জানা যায়, ২০ মার্চ বুধবার রাত আনুমানিক আড়াই টার দিকে বড় হাওলাদের বাড়ি সাইফুল ইসলাম রান্নাঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে মৃত কাদের হাওলাদারের পুত্র মোসলেম হাওলাদার ও মৃত ইসমাইল হাওলাদারের পুত্র সাইফুল হাওলাদার এর ২ টি ঘর সম্পূর্ণ ভস্মিভূত প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে। উজিরপুর ফায়ার সার্ভিস কর্মকর্তা জানান দুর্ঘটনা কবলিত এলাকার রাস্তাঘাট না থাকার কারণে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে সময় মত পৌঁছাতে ব্যর্থ হয় এ কারণে ক্ষয়ক্ষতির পরিমাণে বেশি হয়ে দাঁড়িয়েছে।অগ্নিকাণ্ডের ঘটনাশুনে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন বরিশাল ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা কমরেড রাশেদ খান মেনন এমপি,এ সময় তার সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ও চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ সিকদার বাচ্চু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন, উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র মোঃ গিয়াস উদ্দীন বেপারী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম জামাল হোসেন, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহমেদ, বড়াকোঠা ইউনিয়ন চেয়ারম্যান এ্যাড শহিদুল ইসলাম মৃধা প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓