1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কাউখালীতে ৭ মামলার পলাতক আসামী লিটন গ্রেফতার

  • প্রকাশিত: সোমবার, ২৫ মার্চ, ২০২৪
  • ২৭৯ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধিঃ

পিরোজপুরের কাউখালীতে বহুবিধ মামলার আসামী কুখ্যাত লিটু চোরা ওরফে লিটন (৩২) গ্রেফতার।থানা সূত্রে জানা গেছে উপজেলার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে গরুচুরি, সিধকাটা সহ মাদক ব্যবসায়ী দীর্ঘদিনের পলাতক আসামী লিটন কে বরিশাল র‌্যাব-৮ ও কাউখালী থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে গত রবিবার (২৪ মার্চ) রাতে রাজাপুর থেকে গ্রেফতার করে।তাকে পিরোজপুর জেল হাজতে পাঠিয়েছে কাউখালী থানা পুলিশ।অভিযোগ সূত্রে জানা যায় যে, লিটনের বিরুদ্ধে বিভিন্ন জেলা ও থানায় বহুবিদ মামলা রয়েছে। লিটন কাউখালী উপজেলার জয়কুল গ্রামের হেমায়েত সিকদারের ছেলে।এ ব্যাপারে কাউখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবির জানান, লিটন দীর্ঘদিন যাবৎ এই অঞ্চলের চুরি ও মাদক ব্যবসার সাথে জড়িত, সে কুক্ষাত অপরাধী, তার বিরুদ্ধে জয়কুল গ্রামের গরু চুরি মামলা সহ ঝালকাঠীর রাজাপুর থানা ও কাউখালী থানার মোট ৭টি মামলায় পলাতক আসামী ।বরিশাল র‌্যাব-৮ ও কাউখালী থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে সোমবার (২৫ মার্চ) কোর্টে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓