1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম :
পিরোজপুরে মা ইলিশ রক্ষায় কালিগঙ্গা-কচা নদীতে যৌথ মহড়া কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ

গজারিয়া নানা আয়োজনে স্বাধীনতা দিবস পালিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ২০৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
গজারিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে গজারিয়া পাইলট উচ্চবিদ্যালয় মাঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন, স্বাধীনতার শ্বেত পায়রা ও বেলুন উড়িয়ে কুচকাওয়াজ ও ডিসপ্লে, বীর মুক্তিযুদ্ধাদের সংবর্ধনাসহ নানা আয়োজনে দিবসটি পালিত হয়েছে।এর আগে সকাল সাড়ে ৬টায় গজারিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসের কর্মসূচি শুভ সূচনা হয়।সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে উত্তোলন করা হয় জাতীয় পতাকা।পরে উপজেলা পরিষদ চত্বরে শহীদদের স্মৃতি পুস্পস্তবক অর্পন করা হয়।কুজকাওয়াজে অংশগ্রহণ করেন পুলিশ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, ফায়ার সার্ভিস এ- সিভিল ডিফেন্স, রোভার স্কাউট ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।উপজেলা নির্বাহী অফিসার কোহিনূর আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকি খোকন, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার আখি, গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মো রাজিব খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেনসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিকবৃন্দ ও সুধিজনরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓