1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম :
পিরোজপুরে মা ইলিশ রক্ষায় কালিগঙ্গা-কচা নদীতে যৌথ মহড়া কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ

মুন্সীগঞ্জে লৌহজংয়ে ট্রেন কাটা পরে গরু ব্যবসায়ীর মৃত্যু

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ২৯০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জে লৌহজং উপজেলার মাওয়া এমপি চেকপোষ্টের সামনে ট্রেনে কাটা পড়ে গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।গরুর ব্যবসায়ী মো:বজলু মিয়া(৬০)ট্রেন কাটা পরে ঘটনাস্থলেই নিহত হন।সে কুষ্টিয়া জেলার কুষ্টিয়া‌ গ্রামের‌ বাসিন্দা বলে জানাগেছে।তিনি মাওয়া সেনানিবাসের পেছনে জৈনক সামাদ মিয়ার বাড়িতে বেড়াতে এসেছিলেন বলে জানা গেছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসা সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি মাওয়া সেনানিবাস চেকপোস্ট অতিক্রম করার সময় বজলু মিয়া অসাবধানতাবসত ট্রেন লাইনে উঠে পড়লে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।এ বিষয়ে পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মোহাম্মদ আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান,ঘটনার সংবাদ পেয়েছি।তবে বিষয়টি রেলওয়ে পুলিশের অধিনে।এ কারণে রেলওয়ে পুলিশ বিষয়টি দেখবে।এ বিষয়ে মাওয়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাষ্টার হাসান উর রহমান জানান,ট্রেন আসার সময় অসাবধানতাবত ট্রেন লাইনে উঠে পড়ায় এই দূর্ঘটনা ঘটেছে।নিহতের মরদেহ মাওয়া রেলওয়ে স্টেশনে রেল পুলিশের হেফাজতে রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓