1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে ইয়াবাসহ মাদক কারবারি ও ৫ সহযোগী গ্রেপ্তার পিরোজপুর পালপাড়া প্রাথমিক বিদ্যালয়ে ফল উৎসব কাউখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকটে ব্যাহত পাঠদান, শিক্ষকের দাবিতে মানববন্ধন তেজদাসকাঠী কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত কাউখালীতে চাঁদাবাজি মামলায় নিষিদ্ধ সংগঠন যুবলীগ নেতা গ্রেপ্তার সত্তার হেলেন প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন আজম খান মঠবাড়িয়ায় স্কুল ছাত্রীকে গরম খুনতির ছ্যাঁকা দেয়ার অভিযোগ সৎ মায়ের বিরুদ্ধে সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার নেছারাবাদে জমি দখল ও হয়রানির অভিযোগ, প্রতিকার চেয়ে বিধবার আকুতি কাউখালীতে পুলিশের মাদক ও সন্ত্রাস বিরোধী মহড়া

গজারিয়ায় ৫’শ পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান

  • প্রকাশিত: শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ২২৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা বালয়াকান্দি ইউনিয়নের ৫’শ দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ও আর্থিক সহযোগিতা প্রদান করেছে জাগ্রত মানবতা নামে একটি সামাজিক সংগঠন।সংগঠনটির পক্ষ থেকে আলু, পেয়াজ, আটা, চিনি, লবন, সয়াবিন তেল,সাবান,সেমাই-সহ বিভিন্ন ধরনের ঈদ সামগ্রী দেওয়া হয় পাশাপাশি উপস্থিত সবাইকে নগদ ৫০০টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।শুক্রবার ( ৫ এপ্রিল) বিকালে ছোট রায়পাড়া খেলার মাঠে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ সদর-গজারিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রাজিব খান।এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জাগ্রত মানবতা সংগঠনের সভাপতি দেলোয়ার হোসেন, সিনিয়র সহ-সভাপতি প্রকৌশলী মহিদুল ইসলাম মিশন, সাধারণ সম্পাদক সোহেল রানা প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓