1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিরুদ্ধে সকল ষড়যন্ত্র আমাদের রাজপথে মোকাবেলা করতে হবে… যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ

  • প্রকাশিত: শনিবার, ১৮ মে, ২০২৪
  • ২৮০ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি :

যুবলীগকে যে কোন মূল্যে বঙ্গবন্ধুর কন্যার অর্জন সমূহ নির্ণয় করতে হবে এবং মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে।বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিরুদ্ধে সকল ষড়যন্ত্র আমাদের রাজপথে মোকাবেলা করতে হবে।শেখ হাসিনা একজন আত্মপ্রত্যয়ী মানবতাবাদী এবং দূরদর্শী নেতৃত্ব হিসেবে নিজেকে সারা বিশ্বে প্রতিষ্ঠিত করেছেন।তিনি গণমানুষের নেতা থেকে আজকে বিশ্বনেতায় পরিণত হয়েছেন।তিনি তার কর্মের মাধ্যমে প্রমাণ করেছেন যে একমাত্র শেখ হাসিনা এই অপরিহার্য বাংলাদেশের জন্য। শেখ হাসিনার কোন বিকল্প নাই।

শনিবার (১৮ মে) দুপুরে পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে পিরোজপুর জেলা যুবলীগ আয়োজিত ত্রি-বার্ষিক সম্মেলনে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।


সম্মেলনে জেলা যুবলীগের সভাপতি আকতারুজ্জামান ফুলুর সভাপতিত্বে ও জেলা যুবলীগের সাধারন সম্পাদক জিয়াউল আহসান গাজীর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. আফজাল হোসেন।প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় যুবলীগের সাধারন সম্পাদক মো. মাঈনুল হোসেন খান নিখিল (এমপি)।

অন্যান্যের মধ্যে আরো উপস্থিত পিরোজপুর জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক এমপি এ কে এম এ আউয়াল, পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী শ. ম. রেজাউল করিম, পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক কানাই লাল বিশ্বাস, কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক মুহম্মদ বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক কাজী মোঃ মাজহারুল ইসলাম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓