1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুর নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের শিরাবরণ ও শপথ গ্রহণ অনুষ্ঠিত মঠবাড়িয়ার আলোচিত বই কান্ডে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা কাউখালীতে গাঁজা গাছসহ যুবক আটক গলাচিপার জাতীয় পর্যায়ে বিজয়ী ৩ শিক্ষার্থী ও ২ শিক্ষককে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান এনবিআরের নতুন চেয়ারম্যান হলেন ঝালকাঠির আহসান হাবীব গজারিয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লার স্তুপ থেকে নবজাতক উদ্ধার ফুলপুরে ইয়াবা সহ  মাদক কারবারি গ্রেপ্তার ২ গজারিয়ায় শিক্ষার্থী হিমেলকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তারের দাবি নবায়নযোগ্য শক্তিনির্ভর আদর্শ নগর প্রকল্প উপস্থাপন করে জাতীয় পর্যায়ে সেরা ১০-এ গলাচিপার এনজেড আলিম মাদ্রাসার শিক্ষার্থীরা  মঠবাড়িয়ায় পুরনো বই বিক্রির টাকা সরকারি ফান্ডে জমা দিলেন প্রধান শিক্ষক

উজিরপুরে বিশ্বনবী (সাঃ)কে কটুক্তি করায় গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

  • প্রকাশিত: রবিবার, ১৯ মে, ২০২৪
  • ২৫০ বার পড়া হয়েছে

নাজমুল হক মুন্না উজিরপুর (বরিশাল) প্রতিনিধি :

বরিশালের উজিরপুরে বিশ্বনবী হযরত মুহাম্মদ( সাঃ) কে নিয়ে কটূক্তিকারী মহিম রায়কে গ্রেফতার ও ফাঁসির দাবিতে রবিবার (১৯ মে) উপজেলা পরিষদের সামনে ঘন্টা ব্যাপী ৫ হাজারের অধিক ধর্মপ্রান মুসলমানদের নিয়ে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন, সহকারী পুলিশ সুপার মোঃ মাজ্হারুল ইসলাম, সহকারী কমিশনার (ভুমি) হাসনাত জাহান খাঁন, মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদ উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন কটুক্তি কারী মহিম রায়কে দ্রুতো গ্রেফতারের চেস্টা চলছে।ইতিমধ্যে এর সাথে জরিত ২ জন কে গ্রেফতার করা হয়েছে।

এ সময় উপজেলা বিভিন্ন স্থান থেকে প্রায় ৫ হাজারের অধিক সর্বস্তরের মুসল্লী উপস্থিত ছিলেন।মানব বন্ধনে মাওলানা আব্দুল মজিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মাওলানা মাসুদ হাসান ফিরোজ, মাওলানা রিয়াজুল ইসলাম, মাওলানা ডাক্তার শফিকুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক মোঃ শহিদুল ইসলাম খান, শাহাবুদ্দিন সাবু, আনিসুল ইসলাম নয়ন, মাওলানা আব্দুল হক, মাওলানা আব্দুল আজিজ, মাওলানা নাঈমুর রহমান,মাওলানা ডি এম আলামিন ও মাওলানা আবু হানিফ এর সঞ্চালনায় আর বক্তব্য রাখেন,মাওলানা আশরাফুল ইসলাম, মাওলানা জুবায়ের, বীর মুক্তিযোদ্ধা আকরাম হোসেন হাওলাদার, হিন্দু ধর্মাবলম্বীর পক্ষে লিটন দাস,সহ আরো অনেকে।এ সময় বক্তারা কটুক্তিরকারী মহিন রায়কে অবিলম্বে গ্রেফতার করে বিচারের দাবি জান।পরে দুপুর ১২ টার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেনের কার্যালয় স্মারকলিপি প্রদান করেন।উল্লেখ্য বরিশাল জেলার উজিরপুর উপজেলার বরাকোঠা ইউনিয়নের সাকরাল গ্রামে মিহির চন্দ্র রায়ের ছেলে বি এন খান ডিগ্রি কলেজের ছাত্র মহিম রায় বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ম্যসেঞ্জার গ্রুপে ইসলাম ধর্ম ও বিশ্ব নবী হযরত মুহাম্মদ( সাঃ) কে নিয়ে কটূক্তি করায় মুসলমানদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।বিক্ষুব্ধ মুসলিম জনতা দ্রুত এই কটুক্তিকারী মহিম রায়কে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানিয়েছেন।মানব বন্ধন শেষে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে স্বারক লিপি প্রদান করেন।ওসি জাফর আহম্মেদ জানান এ ঘটনায় গত ১৬ মে মহিম রায়ের পিতা মীহির চন্দ্র রায় সহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।মূল আসামিকে গ্রেপ্তারের জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা মাঠে কাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓