1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
মঠবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের তিন ব্যবসায়ীকে অর্থদণ্ড নাজিরপুরে মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু এমপি পরিদর্শনের পর গজারিয়ায় খালের ওপর নির্মিত অবৈধ বাঁধ অপসারণ করল কোম্পানি গজারিয়ায় পূর্ব শক্রতার জেরে স্বামী স্ত্রীকে পিটিয়ে আহত,বাড়িঘর ভাংচুর,লুট রাতে টর্চ জ্বালিয়ে উদ্বোধন এমপির,দিনের আলোয় পরিদর্শন ইউএনও’র কাউখালীতে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখায় ভ্রাম্যমান আদালতের জরিমানা কাউখালীতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আফ্রিকান মাগুর মাছ জব্দ, দেওয়া হলো এতিমখানায় পবিপ্রবিতে ভিসিবিরোধী অপতৎপরতা শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের প্রতিরোধের মুখে পন্ড নাজিরপুরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন গলাচিপায় ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠন

পবিপ্রবিতে ‘পাওয়ারিং দ্যা ফিউচার’ শীর্ষক সেমিনার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ২৪২ বার পড়া হয়েছে

জান্নাতীন নাঈম জীবন, পবিপ্রবি প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) মার্কেটিং বিভাগ কর্তৃক ‘পাওয়ারিং দ্যা ফিউচার’ শিরোনামে ‘ওভারকামিং এনার্জি ক্রাইসিস উইথ সাসটেইনেবল সলিউশন’ বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৩ মে) সকাল সাড়ে ৯ টায় বিশ্ববিদ্যালয়টির কৃষি কনফারেন্স কক্ষে উক্ত সেমিনার অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রকৌশল অনুষদের ডিন ও শক্তি উপদেষ্টা (সিএবি) অধ্যাপক ড. শামসুল আলম, পবিপ্রবির ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সুজাহাঙ্গীর কবির সরকার, মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ইমরানুল ইসলাম, অধ্যাপক ড. আফজাল হোসাইন, অধ্যাপক তৌফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক জাকারিয়া আরেফিনসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।অধ্যাপক ড. শামসুল আলম তাঁর বক্তব্যে এনার্জেটিক এফিসিয়েন্সি এবং ইকোনমিক এফিসিয়েন্সি নিয়ে কথা বলেন।তিনি বাংলাদেশের এনার্জি সেন্টার ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা করেন এবং শক্তির সাসটেইনেবল সলিউশন নিয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলেন।বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক এ আলোচনা করার সময় তিনি আরো বলেন, “এই সমস্যা সমাধানে এগ্রিকালচার, নিউট্রিশন এন্ড ফুড সায়েন্স, বিজনেস এডমিনিস্ট্রেশন, আইন বিভাগের শিক্ষার্থীদের ভূমিকা রয়েছে।এছাড়াও আলোচনায় তিনি ডলারের ব্যবহার হ্রাস করার জন্য আহ্বান জানান।আলোচনা শেষে এক প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓