1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
গলাচিপার জাতীয় পর্যায়ে বিজয়ী ৩ শিক্ষার্থী ও ২ শিক্ষককে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান এনবিআরের নতুন চেয়ারম্যান হলেন ঝালকাঠির আহসান হাবীব গজারিয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লার স্তুপ থেকে নবজাতক উদ্ধার ফুলপুরে ইয়াবা সহ  মাদক কারবারি গ্রেপ্তার ২ গজারিয়ায় শিক্ষার্থী হিমেলকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তারের দাবি নবায়নযোগ্য শক্তিনির্ভর আদর্শ নগর প্রকল্প উপস্থাপন করে জাতীয় পর্যায়ে সেরা ১০-এ গলাচিপার এনজেড আলিম মাদ্রাসার শিক্ষার্থীরা  মঠবাড়িয়ায় পুরনো বই বিক্রির টাকা সরকারি ফান্ডে জমা দিলেন প্রধান শিক্ষক সাবেক স্বামীকে বয়ফ্রেন্ডের মাধ্যমে জিম্মি করে ৪ লাখ টাকা দাবি, মুন্সীগঞ্জের তরুণীসহ গ্রেপ্তার ৫ রাজাপুরে যুবককে কুপিয়ে জখম ! টাকা ছিনতাই ফুলপুরে গরীব অসহায় মানুষের মধ্যে ডেউটিন, হুইল চেয়ার ও নগদ অর্থ বিতরণ 

পিরোজপুরে যুবকের পায়ের পাতা বিচ্ছিন্ন করার ঘটনায় গ্রেফতার-৪

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ১৯০ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরের সদর উপজেলার টোন ইউনিয়নে সরকারী রাস্তার কাজে বালু ফেলানো নিয়ে দ্বন্দ্বে গোলাম রসুল খান (৩৫) নামের এক যুবককে কুপিয়ে পা বিচ্ছিন্ন করার ঘটনায় পুলিশ অভিযুক্ত ৪ জনকে গ্রেফতার করেছে।শুক্রবার (২৪ মে) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ গ্রেফতারের বিষয়টি জানান পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান।আহত গোলাম রসুল খান সদর উপজেলার টোনা ইউনিয়নের মূলগ্রাম গ্রামের আইয়ূব আলী খানের ছেলে।গ্রেফতারকৃতরা হলেন- মূলগ্রাম গ্রামের মো. রিয়াজুল শেখ (২৮), তার স্ত্রী জান্নাতি আক্তার (২৪), মো. হাফিজুল শেখ (২৬) এবং মো. সহিদুল শেখ (৩০)।প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রাস্তার কাজের বালু ফেলা নিয়ে দ্বন্দ্বের জের ধরে বৃহস্পতিবার গোলাম রসুলকে মুলগ্রাম এলাকায় চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে এবং লোহার রড দিয়ে পিটিয়ে জখম করে।এতে গোলাম রসুলের পা বিচ্ছিন্ন হয়ে যায়। গুরুত্বর আহতবস্থায় তাকে পিরোজপুর জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।এ ঘটনার অভিযোগ পাওয়ার পর পিরোজপুর সদর থানার ওসি মো. আসিকুজ্জামানের নেতৃত্বে পুলিশ ও গোয়েন্দ পুলিশের (ডিবি) একটি দল অভিযান চালিয়ে নাজিরপুর উপজেলা থেকে অভিযুক্তদের গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় বৃহস্পতিবার রাতেই মামলা দায়ের করা হয়েছে।পিরোজপুর সদর থানার ওসি মো. আসিকুজ্জামান জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পূর্বেও থানায় একাধিক মামলা আছে।এ ঘটনায় জড়িত পলাতক অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓