1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পবিপ্রবিতে  গবেষণা সম্মাননা প্রদান

  • প্রকাশিত: রবিবার, ২ জুন, ২০২৪
  • ২৭৭ বার পড়া হয়েছে

জান্নাতীন নাঈম জীবন, পবিপ্রবি প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(পবিপ্রবি) শিক্ষক সমিতির আয়োজনে রিসার্চ ফেস্টিভ্যাল ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।রবিবার (২ জুন) সকাল ১১ টায় পবিপ্রবির কৃষি কনফারেন্স কক্ষে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে গবেষণায় সফলতার জন্য তিন বিভাগে  ১৮ জন শিক্ষকে সম্মাননা প্রদান করা হয়।পবিপ্রবি  শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক জেহাদ পারভেজ’র সভাপতিত্বে, গবেষণা উৎসব আয়োজক কমিটি সদস্য সচিব সহকারী অধ্যাপক মো. আবুবক্কর সিদ্দিক’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান মিয়া, গবেষণা উৎসব আয়োজক কমিটি আহবায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান। আরো উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন,শিক্ষক এবং শিক্ষার্থীরা। এসময় গবেষকগণ তাদের গবেষণা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

পবিপ্রবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান মিয়া বলেন, যারা দেশের উন্নয়নে গবেষণা করে তাদের গবেষণা সর্বশেষ্ঠ। এই আয়োজনের মাধ্যমে আমরা একে অপরের গবেষণা সম্পর্কে জানতে পারব। যার মাধ্যমে নিজেদের গবেষণা আরো সহজতর হবে।পবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক জেহাদ পারভেজ বলেন, শিক্ষক সমিতি সর্বদা শিক্ষকদের কল্যাণে কাজ করে আসছে।আমি মনে করি আজকের আয়োজন তেমমই একটা কাজ।প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আলী বলেন, গবেষকগণ দেশ ও বিশ্ববিদ্যালয়ের সুনাম বয়ে আনছে।এই ধরনের আয়োজন গবেষকদের আরো উৎসাহিত করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓