1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
বীর মুক্তিযোদ্ধা মরহুম গোলজার হোসেন কানু প্রামানিক স্মৃতি গাদন টুর্নামেন্ট প্রকাশিত সংবাদের প্রতিবাদে কাউখালীতে কেন্দ্রীয় শ্রীগুরু সংঘ আশ্রমের সংবাদ সম্মেলন শ্রীগুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের বাৎসরিক উৎসবের সার্বিক ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা কমিটি গঠন শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন সোহাগদল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিল্লাল হোসেন কাউখালীতে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কাউখালীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ মঠবাড়িয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন বিশিষ্ট সমাজসেবক রাজু আহমেদ রাজা পিরোজপুরে মা ইলিশ রক্ষায় কালিগঙ্গা-কচা নদীতে যৌথ মহড়া কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী

ঈদুল আজহার ছুটির পর সরকারি অফিস সময় ৯-৫টা

  • প্রকাশিত: সোমবার, ৩ জুন, ২০২৪
  • ৩৯৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক :

দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করেছে সরকার।সিদ্ধান্ত অনুসারে, সকাল ৯টা হতে বিকেল ৫টা পর্যন্ত চলবে অফিস সূচি।
দুপুর ১টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত থাকবে বিরতি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (৩ জুন) মন্ত্রিসভা বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য জানিয়েছেন।মন্ত্রিপরিষদ সচিব বলেন, এখন অফিস সময় পরিবর্তন হয়েছে।জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল যে, সকাল ৯টা হতে বিকেল ৪টা পর্যন্ত অফিস সময় ছিল।বৈশ্বিক মন্দার মধ্যে বিদ্যুৎ সাশ্রয়ে ২০২২ সালে অফিস সময় কমানো হয়েছিল।আজকে ক্যাবিনেটে আলোচনা করে ৯টা থেকে ৫টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।তিনি জানান, সপ্তাহের রোববার থেকে বৃহস্পতিবার ৯টা থেকে ৫টা (অফিস)।দুপুর ১টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত নামাজ এবং মধ্যাহ্নভোজের বিরতি। শুক্রবার ও শনিবার বন্ধ থাকবে।তিনি বলেন, রোববার থেকে বৃহস্পতিবার এটা স্বাভাবিক সময়।আমরা আট ঘণ্টা কাজ করবো।তার আগে ৩৫ ঘণ্টা কাজ করতাম। সেটি বিশেষ ব্যবস্থা ছিল।আমরা এখন মূল অবস্থানে চলে এলাম।তিনি জানান, ঈদুল আজহার ছুটির পর প্রথম রোববার থেকে এই নতুন সময়সূচি কার্যকর হবে।আমাদের দাপ্তরিক প্রয়োজনে কর্মঘণ্টা ব্যালান্স করার দরকার।এজন্য এটা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓