1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম :
গ্রীন ফোর্স বাংলাদেশ পিরোজপুর জেলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা মরহুম গোলজার হোসেন কানু প্রামানিক স্মৃতি গাদন টুর্নামেন্ট প্রকাশিত সংবাদের প্রতিবাদে কাউখালীতে কেন্দ্রীয় শ্রীগুরু সংঘ আশ্রমের সংবাদ সম্মেলন শ্রীগুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের বাৎসরিক উৎসবের সার্বিক ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা কমিটি গঠন শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন সোহাগদল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিল্লাল হোসেন কাউখালীতে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কাউখালীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ মঠবাড়িয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন বিশিষ্ট সমাজসেবক রাজু আহমেদ রাজা পিরোজপুরে মা ইলিশ রক্ষায় কালিগঙ্গা-কচা নদীতে যৌথ মহড়া কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা

পিরোজপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে আওয়ামীলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • প্রকাশিত: রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ৩০১ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি :

নানা আয়োজনের মধ্য দিয়ে পিরোজপুরে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।এ উপলক্ষে রোববার (২৩ জুন) জেলা আওয়ামীলীগের আয়োজনে সিও অফিস বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, র‌্যালী, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জন্মদিনে কেক কাটার মধ্য দিয়ে ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য এ কে এম এ আউয়াল এর নেতৃত্বে সকাল ১০ টায় টাউন ক্লাব মিলনায়তন থেকে একটি আনন্দ র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. কানাই লাল বিশ্বাস, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুর রহমান খালেক, সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, মহিলা আওয়ামীলীগের সভানেত্রী লায়লা পারভীন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি তোফাজ্জল হোসেন মল্লিক, পৌর আওয়ামীলীগের সভাপতি সাদউল্লাহ লিটন, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম মিরণ।র‌্যালীর পূর্বে বক্তারা বলেন আজ বাংলাদেশ আওয়ামীলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী।সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখার জন্য বঙ্গবন্ধু আওয়ামীলীগ গঠন করেছেন।বাংলাদেশ আওয়ামীলীগকে সাথে নিয়ে বঙ্গবন্ধু বাঙালী জাতিকে একটি স্বাধীন দেশ উপহার দিয়েছিলেন।বঙ্গবন্ধু বলেছিলেন আমার রক্ত দিয়ে হলেও জাতির ঝৃণ পরিশোধ করবো। তাইতো তিনি শেষ পর্যন্ত বুকের রক্ত দিয়ে তিনি তা প্রমান করে গেলেন।জাতির পিতা বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার যে স্বপ্ন দেখেছিলেন সে স্বপ্নকে বাস্তবায়ন করেছেন তার রক্তের উত্তোরসূরী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
র‌্যালী শেষে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓