1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম :
মঠবাড়িয়ায় পুরনো বই বিক্রির টাকা সরকারি ফান্ডে জমা দিলেন প্রধান শিক্ষক সাবেক স্বামীকে বয়ফ্রেন্ডের মাধ্যমে জিম্মি করে ৪ লাখ টাকা দাবি, মুন্সীগঞ্জের তরুণীসহ গ্রেপ্তার ৫ রাজাপুরে যুবককে কুপিয়ে জখম ! টাকা ছিনতাই ফুলপুরে গরীব অসহায় মানুষের মধ্যে ডেউটিন, হুইল চেয়ার ও নগদ অর্থ বিতরণ  কাউখালীতে মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের ৩ মাসের কারাদণ্ড ফুলপুর পাগলায় মাদক প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা জাপান সরকারের এমইএক্সটি বৃত্তি পেলেন কাউখালীর শিক্ষক দম্পতি কন্যা দেবলীনা সাহা ঐশী পিরোজপুরে মাদকবিরোধী র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাউখালীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত বিএনপি সরকার ডিজিটাল নিরাপত্তা আইনদিয়ে সাংবাদিকদের নির্যাতন কিংবা নিয়ন্ত্রণ করবে না….ড. জিয়া হায়দার

কাউখালীতে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ১৮৪ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :

দেশের চলমান বিশেষ পরিস্থিতি নিয়ে পিরোজপুরের কাউখালীতে আইনশৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা রক্ষায় উপজেলায় বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ আগস্ট) বিকেলে উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ সেনাবাহিনীর পিরোজপুর জেলার দায়িত্বপ্রাপ্ত মেজর মোঃ জাহিদুল ইসলাম, কাউখালী উপজেলার দায়িত্বপ্রাপ্ত লেফটেন্যান্ট মোঃ সাদ, কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হুমায়ুন কবির, কাউখালী উপজেলা বিএনপির আহ্বায়ক এস, এম আহসান কবির, সদস্য সচিব এইচ এম দ্বীন মোহাম্মদ, উপজেলা জামায়াতে ইসলামির আমির মাওলানা নজরুল ইসলাম, সেক্রেটারি অধ্যাপক হুমায়ুন কবির, ইসলামী আন্দোলন কাউখালী শাখার সভাপতি মোহাম্মদ আলী হোসেন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায়, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অলক কর্মকার, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি এনামুল হক, সাবেক সভাপতি শেখ রিয়াজ আহম্মেদ নাহিদ প্রমুখ।এসময় সব ধরনের সহিংসতা বন্ধে সকল রাজনৈতিক দলের সহযোগিতার আহ্বান জানান বক্তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓