1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ২২ জুন ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
মঠবাড়িয়ায় স্কুল ছাত্রীকে গরম খুনতির ছ্যাঁকা দেয়ার অভিযোগ সৎ মায়ের বিরুদ্ধে সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার নেছারাবাদে জমি দখল ও হয়রানির অভিযোগ, প্রতিকার চেয়ে বিধবার আকুতি কাউখালীতে পুলিশের মাদক ও সন্ত্রাস বিরোধী মহড়া পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে পিরোজপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত কাউখালীর সন্ধ্যা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলার কাজের ভার্চুয়ালি উদ্বোধন করেন, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী নেছারাবাদে সপ্তম শ্রেণীতে পড়ুয়া ছাত্রী অন্তঃসত্ত্বা; বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ গজারিয়া ৫ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে যুবককে আটক

ফুলপুরে কৃষক দল উপজেলা ও পৌর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ১৯৭ বার পড়া হয়েছে

কামরুল ইসলাম খান ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :

সাবেক প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বিচারের দাবিতে ময়মনসিংহের ফুলপুরে কৃষক দলের উদ্যোগ বিক্ষোভ মিছিল ও সমাবেশ ও পথ সভা করেছে উপজেলা কৃষক দল ও পৌর কৃষক দল।বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ফুলপুর পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে গ্রীন রোডে এসে শেষ হয়।মিছিল শেষে পথ সভায় বক্তব্য রাখেন নেতৃবৃন্দ।বিক্ষোভ মিছিল ও পথ সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষক দলের মোঃ খলিলুর রহমান ও পরিচালনায় করেন পৌর কৃষক দলের আবুল হাসনাত মানিক এসময় উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির সদস্য সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা এড. আবুল বাসার আকন্দ, ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির সদস্য এমদাদ হোসেন খান, কুদরত আলী আমজাত সরকার, বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম তালুকদার, ময়মনসিংহ জেলা উত্তর কৃষকদলের সদস্য সচিব মোহাম্মদ আলী, ময়মনসিংহ জেলা উত্তর যুবদলের সহ-সভাপতি ফুলপুর উপজেলা যুবদলের সভাপতি মোঃ সানোয়ার হোসেন খান, বিএনপি নেতা মফিদুল ইসলাম চেয়ারম্যান, রফিকুল ইসলাম, নজরুল ইসলাম, আব্দুস সামাদ আকন্দ, ফুলপুর উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ মোতালেব হোসেন শহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ খালেদ মোশাররফ সোহাগ, দপ্তর সম্পাদক মোঃ ঈমান আলী, কোষাধ্যক্ষ বিল্লাল হোসেন, উপজেলা কৃষকদলের সভাপতি শফিকুল ইসলাম, সাধারন সম্পাদক ইব্রাহীম খলীল, কৃষকদল নেতা ইল্লাল, আবুল হাসান মানিক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তাজুল ইসলামসহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন কৃষক দল ও তার অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓