1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা অলি উল্লাহ প্রধান ফুলপুরে জমির বিরোধে বৃদ্ধ হত্যা প্রধান আসামি গ্রেফতার যেভাবে ধরা পড়লেন জিয়াউর রহমান হত্যার দণ্ডপ্রাপ্ত আসামি মোজাফফর ভাণ্ডারিয়ায় গাঁজা ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড মতলব উত্তরে মুরগির খামারে ঝোপ থেকে ২ দেশীয় শর্টগান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার গজারিয়ায় ধর্ষণে দুই মাসের অন্তঃসত্ত্বা কিশোরী, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালী মহল বিশেষ প্রণোদনা’ পাচ্ছেন গোলাম আযমের ছেলে আযমী পিরোজপুর নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের শিরাবরণ ও শপথ গ্রহণ অনুষ্ঠিত মঠবাড়িয়ার আলোচিত বই কান্ডে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা কাউখালীতে গাঁজা গাছসহ যুবক আটক

সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি বাতিল

  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ২০৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক :

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিংবডি ও স্কুল পরিচালনা কমিটির সভাপতি পদে জেলা পর্যায়ের জেলা প্রশাসক ও উপজেলা পর্যায়ে নিবার্হী কর্মর্তাদের দেয়ার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।এর মাধ্যমে বিদ্যমান সব কমিটি ভেঙ্গে দেওয়া হলো।মঙ্গলবার (২০ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করেছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিংবডি ও ম্যানেজিং কমিটির সভাপতি পদে বেসরকারি ‘শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিংবডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা, ২০২৪-এর ৬৮ অনুযায়ী নির্দেশনা দেয়া হলো।বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিংবডি-ম্যানেজিং কমিটির সভাপতি পদে জেলা পর্যায়ে জেলা প্রশাসক, জেলা প্রশাসকের মনোনীত প্রতিনিধি আর উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসার।একইসঙ্গে মহানগর এলাকায় বিভাগীয় কমিশনার, বিভাগীয় কমিশনারের মনোনীত প্রতিনিধিকে সভাপতির দায়িত্ব দেয়া হলো। পুনরাদেশ না দেয়া পর্যন্ত তারা সংশ্লিষ্ট দায়িত্ব পালন করবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓