1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদে কাউখালীতে কেন্দ্রীয় শ্রীগুরু সংঘ আশ্রমের সংবাদ সম্মেলন শ্রীগুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের বাৎসরিক উৎসবের সার্বিক ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা কমিটি গঠন শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন সোহাগদল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিল্লাল হোসেন কাউখালীতে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কাউখালীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ মঠবাড়িয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন বিশিষ্ট সমাজসেবক রাজু আহমেদ রাজা পিরোজপুরে মা ইলিশ রক্ষায় কালিগঙ্গা-কচা নদীতে যৌথ মহড়া কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

কাউখালীতে যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৯১ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :

পিরোজপুরের কাউখালীতে বৈষম্যহীন, মানবিক বাংলাদেশ গড়ায় জাতীয়তাবাদী যুবদলের ভূমিকা শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার (৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।কাউখালী উপজেলা যুবদলের আহবায়ক মোঃ আসাদুজ্জামান তালুকদার মামুন এর সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ শরিফুল আজম সোহেলের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপজেলার পাঁচটি ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় বক্তারা দলীয় নেতাকর্মীদের কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে দলের কেউ সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকলে তাদেরকে কোনো ছাড় দেওয়া হবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের নেতাকর্মীদের শৃঙ্খলাবিরোধী এবং সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকলে তার বিরুদ্ধে কেবল সাংগঠনিক ব্যবস্থা নয়, প্রয়োজনে তাকে আইনের হাতে তুলে দেওয়ার কঠোর নির্দেশ দিয়েছেন। তাই যুবদলের সকল নেতাকর্মীদের শৃঙ্খলাবিরোধী এবং সংগঠনবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থেকে তৃণমুল যুবদলকে সুসংগঠিত করার লক্ষে কাজ করার আহ্বান জানান বক্তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓