1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে নানা আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন কাউখালীতে ২টি গাঁজা গাছসহ যুবক আটক ইসলামী ব্যাংক কাউখালী এজেন্ট আউটলেট শাখায় গ্রাহক মাস সেবা উপলক্ষ্যে আলোচনা সভা রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা অলি উল্লাহ প্রধান

মুন্সীগঞ্জ টঙ্গিবাড়ীতে বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা সংবাদ ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জে টঙ্গিবাড়ীতে উপজেলা বিএনপির সভাপতি আলী আজগর রিপন মল্লিক ও উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা সংবাদ ও অপপ্রচারের প্রতিবাদে মানব বন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০ টায় টঙ্গিবাড়ী সুপার মার্কেটের সামনে হাজারো বিএনপি নেতা- কর্মীর উপস্থিতিতে এ মানববন্ধন ও প্রতিবাদ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় নেতা কর্মীরা তাদের বক্তব্যে বলেন, টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলী আজগর রিপন মল্লিক ও বিএনপির বিভিন্ন অঙ্গসগঠন এর এর নেতা কর্মীর বিরুদ্ধে দুই একটা পত্রিকায় যে সংবাদ প্রচার করা হয়েছে তা ভুল, মিথ্যা ও বনোয়াট আমরা এ মিথ্যা অপপ্রচার এর প্রতিবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।এসময় মানববন্ধন ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, এ সময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আক্তার হোসেন মোল্লা সাবেক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ভিপি আব্দুল হাই জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদ মজুমদার উপজেলা যুবদলের আহ্বায়ক ভিপি আনিস বেপারী উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুব খান বাবু উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক শাজাহান বেপারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মারুফ ইসলাম সেন্টু জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহাবুব মল্লিক উপজেলা মহিলা দলের সভা নেত্রী রাজিয়া সুলতানা সুমি সোনারং টঙ্গীবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আবুল শেখ সোনার টঙ্গিবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল কাদির মল্লিক এবং ভিবিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মী বৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓