1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
খাল খননের মাধ্যমে এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে : আহম্মদ সোহেল মনজুর কাউখালীতে প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হলেন এড. শাহাদত ত্যাগীনেতার মূল্যায়নে উচ্ছাসিত নেতাকর্মীরা পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যক্ষ আলমগীর হোসেন নেছারাবাদে ‎মাথাবিচ্ছিন্ন লাশ উদ্ধারের ঘটনায় অভিযুক্ত দুইজনই গ্রেফতার বিশ্ব ভোক্তা অধিকার দিবসে পিরোজপুরে র‍্যালি ও প্রতিবাদ সভা নেছারাবাদে গলাকাটা ও মাথাবিহীন লাশের পরিচয় শনাক্ত বন্ধ পাটকল গুলো দ্রুত চালু করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে .. বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী গজারিয়া রাস্তার জন্য জমি দিয়ে বিপাকে ৪ পরিবার: খালের দোহাই দিয়ে উচ্ছেদের নোটিশ রাঙ্গাবালীতে সমুদ্রগামী জেলেরা পেল নিরাপত্তা সরঞ্জাম

পিরোজপুরে জাতীয় পার্টির আলোচনা সভা

  • প্রকাশিত: শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৪ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি :

ফ্যাসীবাদমুক্ত বাংলাদেশ ও আর্থ সামাজিক পরিস্থিতি নিয়ে পিরোজপুরে আলোচনা সভা করেছে জাতীয় পার্টি। শনিবার (১৪ সেপ্টেম্বর)বেলা ১১ টায় পিরোজপুর শহরের হোটেল রয়েল প্যালেস মিলনায়তনে পার্টির জেলা সভাপতি তৌহিদ উদ্দিন শেখ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টি (জাফর )চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার।এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন অধ্যাপক নজরুল ইসলাম বাদশা, সাবেক সাধারন সম্পাদক আব্দুল ওহাব তালুকদার, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম কিসমত, জাতীয় পার্টি নাজিরপুর উপজেলা মো: রিয়াজ, সাধারন সম্পাদক মো: আরিফুর রহমান খান টুবুল, সভাপতি জাকির হোসেন বাবুল, হানিফ হাওলাদার মন্টু, আব্দুর রাজ্জাক মুনান, মাস্টার খালেকুজ্জামান, ব্যারিস্টার জুবায়ের হায়দার অয়ন সহ বিভিন্ন নেতা কর্মীরা।এ সময় সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্ররা ০৫ ই আগস্ট সরকারের পতন ঘটিয়েছে। স্বৈরাচারী শেখ হাসিনা ভারতে পালাতে বাধ্য হয়েছে। যাবার আগে মরণ কামড় দিতে সে ভুল করেনি। বাংলাদেশের প্রশাসনের বিভিন্ন স্তরে তাদের লোক রয়েছে। আমরা একটি গণতান্ত্রিক সরকার চাই, একটি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার দেশ শাসন করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓