1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুরে মা ইলিশ রক্ষায় কালিগঙ্গা-কচা নদীতে যৌথ মহড়া কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ

গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের গাড়ীবহরে হামলার প্রতিবাদে কুয়াকাটায় বিক্ষোভ মিছিল

  • প্রকাশিত: রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১০ বার পড়া হয়েছে

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি:

গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের গাড়িবহরে আওয়ামী লীগের হামলা ও একজনকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কুয়াকাটা পৌর স্বেচ্ছাসেবক দল।রোববার (১৫ সেপ্টেম্বর) শেষ বিকেলে কুয়াকাটা পর্যটন মোটেলের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন নেতা-কর্মীরা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌর শহরের চৌরাস্তার মোড়ে গিয়ে শেষ হয়।এতে বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতা-কর্মীরা অংশ নেন। পরে সেখানে এক পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তব্য রাখেন পৌর শ্রমিক দলের সভাপতি মানিক ফকির ও সাধারণ সম্পাদক মোঃ জলিল চুকানী, পৌর কৃষক দলের আহ্বায়ক আলী হোসেন খন্দকার, কুয়াকাটা পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব রেদওয়ানুল ইসলাম রাসেল প্রমুখ। এছাড়াও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।এ সময় বক্তারা বলেন, ‘বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী শুক্রবার গোপালগঞ্জ সদর উপজেলা বেদগ্রামে অনুষ্ঠিত এক পথসভা শেষে টুঙ্গিপাড়ায় তাঁর নিজ বাড়িতে যাওয়ার সময় গোপালগঞ্জের ঘোনাপাড়ায় আওয়ামী সন্ত্রাসীদের হামলার শিকার হয়। হামলায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক শওকত হোসেন (দিদার) নিহত ও অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন। আমরা এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।বক্তারা আরও বলেন, গোপালগঞ্জে ঘটে যাওয়া ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখনো দেশে রয়ে গেছে। হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓