1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কাউখালীতে জাল সনদধারী প্রধান শিক্ষককের অপসারণের দাবিতে মানববন্ধন

  • প্রকাশিত: রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০৬ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালী উপজেলার ই,জি,এস শিক্ষা নিকেতন স্কুল এন্ড কলেজে জাল সনদ ব্যবহার করে চাকরি নেওয়া ও নিয়োগ বানিজ্যের অভিযোগে প্রধান শিক্ষক তানভীর আহমেদ নাজমুস সাকিবের অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।রবিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে এলাকাবাসীর ব্যানারে বিদ্যালয়ের সামনের সড়কে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে অত্র বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মন্টু, ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক কবির সিকদার, প্রাক্তন ছাত্র এরশাদ খান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।মানববন্ধনে স্কুলের প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজন অংশগ্রহণ করেন।মানববন্ধনে বক্তারা বলেন, অভিযুক্ত প্রধান শিক্ষক তানভীর আহমেদ নাজমুস সাকিব অত্র বিদ্যালয়ে ২০১৮সালে তৎকালীন ম্যানেজিং কমিটির যোগসাজশে জাল সনদপত্র ব্যবহার করে চাকরি লাভ করেন। পরে তিন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সভাপতির সঙ্গে যোগসাজশে অনিয়ম করে কর্মচারী নিয়োগ এবং অবৈধভাবে এমপিওভুক্ত করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। এলাকার ঐতিজ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানটি দূর্নীতি পরায়ন প্রধান শিক্ষকের কাছ থেকে রক্ষার জন্য তার পদত্যাগের দাবি জানান আন্দোলনকারীরা।অভিযুক্ত প্রধান শিক্ষক তানভীর আহমেদ নাজমুস সাকিব তার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। এলাকারা একটি কুচক্রী মহল তার বিরুদ্ধে এ অপপ্রচার চালাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓