1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
মঠবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের তিন ব্যবসায়ীকে অর্থদণ্ড নাজিরপুরে মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু এমপি পরিদর্শনের পর গজারিয়ায় খালের ওপর নির্মিত অবৈধ বাঁধ অপসারণ করল কোম্পানি গজারিয়ায় পূর্ব শক্রতার জেরে স্বামী স্ত্রীকে পিটিয়ে আহত,বাড়িঘর ভাংচুর,লুট রাতে টর্চ জ্বালিয়ে উদ্বোধন এমপির,দিনের আলোয় পরিদর্শন ইউএনও’র কাউখালীতে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখায় ভ্রাম্যমান আদালতের জরিমানা কাউখালীতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আফ্রিকান মাগুর মাছ জব্দ, দেওয়া হলো এতিমখানায় পবিপ্রবিতে ভিসিবিরোধী অপতৎপরতা শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের প্রতিরোধের মুখে পন্ড নাজিরপুরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন গলাচিপায় ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠন

দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে পিরোজপুরে শিক্ষকদের মানববন্ধন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ১৮৭ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি :

পিরোজপুরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা তাদের বৈষম্য দুর করে ১০ম গ্রেড বাস্তবায়ন ও বিভাগীয় পদোন্নতি দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেন। বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকেলে পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সমন্বয় পরিষদ পিরোজপুর জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে শিক্ষকরা বলেন, অষ্টম শ্রেণী পাস একজন সরকারি গাড়ি চালক তারা শিক্ষকদের চেয়ে বেশি বেতন পান। অথচ অনার্স-মাস্টার্স পাস করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ১৩তম গ্রেডের বেতন পান। এটা অসম্মানজনক। এ বৈষম্য দূর করতে হবে। যেহেতু শিক্ষকরা মানুষ ও জাতি গড়ার কারিগর, সেই কারণে তাদের জীবনমান উন্নয়নেও সরকারকে নজর দিতে হবে। তাই বর্তমান অন্তর্বতী সরকারের কাছে প্রাথমিক সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত করার জোর দাবি জানান তারা।মানববন্ধনে শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন, সুব্রত রায়, সাইদুল হক মামুন, মামুন সিকদার, সিফাত উল্লাহ, ওমর ফারুক, কামরুল ইসলাম, লিটন কর, হাবিবুর রহমান, ওবায়দুল্লাহ মারুফ, রুম্মান মিয়া, রুবেল, তামান্না আফরোজ, অপূর্ব মন্ডল, মনোজ দেবনাথ, এনামুল কাজী, সরদার হুমায়ুন কবীর প্রমুখ। শিক্ষকদের দাবির প্রতি সংহতি প্রকাশ করেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের পিরোজপুর জেলার সভাপতি অধ্যক্ষ আলমগীর হোসেন, অধ্যাপক ও বিভাগীয় প্রধান, দর্শন বিভাগ, সরকারি সোহরাওয়ার্দী কলেজ মোঃ রফিকুল ইসলাম বক্তব্য রাখেন।মানববন্ধন শেষে ন্যায্যতা ও যোগ্যতার ভিত্তিতে জীবনমান উন্নয়নে দশম গ্রেড বাস্তবায়নের যুক্তি তুলে ধরে সরকারের কাছে এক দফার দাবি বাস্তবায়নের জন্য জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন শিক্ষকরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓