1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে ইয়াবাসহ মাদক কারবারি ও ৫ সহযোগী গ্রেপ্তার পিরোজপুর পালপাড়া প্রাথমিক বিদ্যালয়ে ফল উৎসব কাউখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকটে ব্যাহত পাঠদান, শিক্ষকের দাবিতে মানববন্ধন তেজদাসকাঠী কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত কাউখালীতে চাঁদাবাজি মামলায় নিষিদ্ধ সংগঠন যুবলীগ নেতা গ্রেপ্তার সত্তার হেলেন প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন আজম খান মঠবাড়িয়ায় স্কুল ছাত্রীকে গরম খুনতির ছ্যাঁকা দেয়ার অভিযোগ সৎ মায়ের বিরুদ্ধে সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার নেছারাবাদে জমি দখল ও হয়রানির অভিযোগ, প্রতিকার চেয়ে বিধবার আকুতি কাউখালীতে পুলিশের মাদক ও সন্ত্রাস বিরোধী মহড়া

মেঘনায় যৌথ বাহিনীর অভিযানে যুবলীগের দুই নেতা অস্ত্রসহ গ্রেপ্তার

  • প্রকাশিত: শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ১৮৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

কুমিল্লার মেঘনা উপজেলায় গোপন সূত্রের ভিত্তিতে যুবলীগের দুই নেতাকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। গ্রেপ্তারকৃত ব্যক্তি দুইজন আপন দুই ভাই বলে জানা গেছে। শুক্রবার (১১ অক্টোবর) দিনগত গভীর রাতে উপজেলার রামপুর বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে একজন কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক শাহ আলম ও অন্যজন মেঘনা উপজেলা যুবলীগের সদস্য জাহাঙ্গীর আলম। এ বিষয়ে মেঘনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল আমাদের এই প্রতিনিধিকে এ তথ্য নিশ্চিত করে বলেন, অভিযানকালে দেশীয় অস্ত্র, মদ, জুয়া, মাদক সেবন ও অনৈতিক কার্যকলাপের সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। আসামীদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে পুলিশ বাদী হয়ে দুটি পৃথক মামলা রুজু করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓