1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপান সরকারের এমইএক্সটি বৃত্তি পেলেন কাউখালীর শিক্ষক দম্পতি কন্যা দেবলীনা সাহা ঐশী পিরোজপুরে মাদকবিরোধী র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাউখালীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত বিএনপি সরকার ডিজিটাল নিরাপত্তা আইনদিয়ে সাংবাদিকদের নির্যাতন কিংবা নিয়ন্ত্রণ করবে না….ড. জিয়া হায়দার গলাচিপায় প্রতিমন্ত্রীর মনোনীত প্রতিনিধি আবু নাঈমকে সংবর্ধনা কাউখালীতে সড়ক দুর্ঘটনায় ওষুধ কোম্পানির প্রতিনিধি নিহত কাউখালীতে দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা নেছারাবাদে পৃথক অভিযানে দুই নারীসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার কাউখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরন সভা অনুষ্ঠিত নাজিরপুরে শিশু ধর্ষনের চেষ্টার অভিযোগে ষষ্ঠ শ্রেণির ছাত্রের বিরুদ্ধে মামলা!

নলছিটিতে ছাত্রলীগ-যুবলীগের হামলায় যুবদল নেতা রক্তাক্ত

  • প্রকাশিত: রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ১৭১ বার পড়া হয়েছে

রাজীব কুমার মালো নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি:

ঝালকাঠির নলছিটি উপজেলায় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলমগীর খলিফাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে।শনিবার (১২ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে উপজেলার নলবুনিয়া খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এ সময়ে গুরুতর আহত ওই যুবদল নেতাকে প্রথমে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ(শেবামেক) হাসপাতালে ভর্তি করা হয়।হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নলছিটি উপজেলা রানাপাশা ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলমগীর খলিফা বলেন, আমি ওয়ার্ড যুবদলের কমিটি গঠন করার জন্য শনিবার রাত সাড়ে আটটার দিকে নলবুনিয়া খেয়াঘাট এলাকায় যাই। এ সময়ে আমাকে অতর্কিত ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে ছাত্রলীগের ও যুবলীগের নেতাকর্মীরা। আমার ওপর হামলা চালায় দক্ষিণ ভবানীপু গ্রামের মৃত মালেক খলিফার ছেলে ও কথিত ছাত্রলীগ নেতা সুমন খলিফা, মামুন খলিফা, জাকির খলিফা, হুমায়ুন খলিফা, নলবুনিয়া গ্রামের মৃত আনসার খলিফার ছেলে যুবলীগ নেতা সহিদ খলিফা, কবির খলিফা, স্থানীয় দেলবার খার ছেলে মামুন খা ও মৃত তানজের খলিফার ছেলে ইউনুস খলিফাসহ ৩/৪ জন যুবক।আহতের ছেলে জাহিদ খলিফা বলেন, হামলার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓