1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত কাউখালীতে নানা আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন কাউখালীতে ২টি গাঁজা গাছসহ যুবক আটক ইসলামী ব্যাংক কাউখালী এজেন্ট আউটলেট শাখায় গ্রাহক মাস সেবা উপলক্ষ্যে আলোচনা সভা রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ

কাউখালীতে চিরকুট লিখে পঞ্চম শ্রেনীর ছাত্রীর আত্মহত্যা

  • প্রকাশিত: রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ৩৫০ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :

পিরোজপুরের কাউখালীতে চিরকুট লিখে রেখে মোসা. মুমু আক্তার (১১) নামে পঞ্চম শ্রেনীতে পড়ুয়া এক স্কুল ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।শনিবার (১৯ অক্টোবর) দিবাগত রাত সাড়ে বারোটার দিকে উপজেলার গান্ডতা গ্রামে এ ঘটনা ঘটে। মুমু আক্তার জেলার মঠবাড়িয়া উপজেলার তুষখালীর মাসুম মোল্লার মেয়ে। সে তার মায়ের সাথে কাউখালী উপজেলার সদর ইউনিয়নের গান্ডতা গ্রামে নানা বাড়িতে বসবাস করত। মুমু গান্ডতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনির ছাত্রী ছিলেন।নিহত মুমুর নানা হেমায়েত সরদার বলেন , আমার মেয়ের ঘরের ছোট নাতি অসুস্থ থাকায় তাকে নিয়ে মেয়ে শনিবার রাতে হাসপাতালে ছিল। ওই দিন রাতে বড় নাতি মুমু বাড়িতে ছিল। সে রাতের খাবার খেয়ে তার ঘরে গিয়ে শুয়ে পড়ে।আমি রাত সাড়ে বারোটার সে ঘুমিয়েছে কিনা তা দেখার জন্য তার ঘরে গিয়ে দিখি সে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। পরে পরিবারের লোকজনের সহায়তায় মুমুকে নামিয়ে থানা পুলিশকে জানাই। পুলিশ এসে রাতেই লাশ থানায় নিয়ে যায়। আমার নাতি একটু কালো ছিল তাই আত্মীয়-স্বজন ও তার বন্ধ মহল তাকে কালীতারা বলে সব সময় ডাকতো এই কারণে সে সব সময়ই মন খারাপ করে থাকত। তাকে ” কালীতারা বলে ডাকায়” সে আত্মহত্যা করেছে বলে একটি চিরকুটে লিখে রেখে গেছে।নিহত মুমুর মা হেলেনা আক্তার কলি জানান, তার ছোট মেয়ে অসুস্থ থাকায় শনিবার রাতে তিনি তাকে নিয়ে হাসপাতালে ছিলেন। রাতে মুমুর আত্মহত্যার খবর পেয়ে তিনি বাড়িতে আসেন। আত্মহত্যার পূর্বে মুমু একটি চিরকুট রেখে গেছে। তাতে কি লেখা রয়েছে আমি জানিনা। চিরকুটটি পড়ার আগেই পুলিশ নিয়ে গেছেন।কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোলাইমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ রাতে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ সময় একটি চিরকুট উদ্ধার করা হয়েছে।ওই চিরকুটে কি লেখা রয়েছে তা তদন্তের স্বার্থে এই মুহুর্তে বলা যাচ্ছে না।এবিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓