1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
বীর মুক্তিযোদ্ধা মরহুম গোলজার হোসেন কানু প্রামানিক স্মৃতি গাদন টুর্নামেন্ট প্রকাশিত সংবাদের প্রতিবাদে কাউখালীতে কেন্দ্রীয় শ্রীগুরু সংঘ আশ্রমের সংবাদ সম্মেলন শ্রীগুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের বাৎসরিক উৎসবের সার্বিক ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা কমিটি গঠন শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন সোহাগদল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিল্লাল হোসেন কাউখালীতে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কাউখালীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ মঠবাড়িয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন বিশিষ্ট সমাজসেবক রাজু আহমেদ রাজা পিরোজপুরে মা ইলিশ রক্ষায় কালিগঙ্গা-কচা নদীতে যৌথ মহড়া কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী

বাসের ধাক্কায় ববি শিক্ষার্থী নিহত

  • প্রকাশিত: বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ৩৩৩ বার পড়া হয়েছে

রাজীব কুমার মালো নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি:

বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন ভোলা রোডের হিরণ পয়েন্টে বাসের ধাক্কায় মাইসা ফৌজিয়া মিম নামে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১২ ব্যাচের এক শিক্ষার্থী নিহত হয়েছে।বুধবার রাত ৯ টা ২০ মিনিটে বরিশাল-পটুয়াখালী মহাসড়কে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী রিপন জানান, মাইসা রাস্তা পার হচ্ছিল ঠিক সেই সময় নারায়ণগঞ্জ ট্রাভেলস নামে বাসটি তীব্র গতিতে এসে মাইসাকে ধাক্কা দেয়। এসয়ম তিনি রোডে ছিটকে পড়ে তার মুখ থেতলে যায় এবং মাথা ফেটে প্রচুর রক্তপাত হয়।ওই শিক্ষার্থীকে তৎক্ষণাৎ বরিশাল শেরে বাংলা মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ঘটনার পরিপেক্ষিতে ক্ষুব্ধ শিক্ষার্থীরা বরিশাল – পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে পরে ঘাতক বাসটিকে আটক করে ক্যাম্পাসে নিয়ে আসে। বাসটির নাম্বার ঢাকা মেট্রো- ব ১২:২২১৩। চালকের নাম মো: জমির হোসের। তার ড্রাইভিং নাম্বার PK0004780L00009।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓