1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল কাউখালীতে ডাক দিয়ে যাইর বৃক্ষরোপণ কর্মসূচি পালিত কাউখালীতে নাগরিক উদ্যোগের উপজেলা পর্যায়ে বার্ষিক পর্যালোচনা সভা

পবিপ্রবিতে জিএসটি গুচ্ছভুক্ত ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীনবরণ 

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ২৩৯ বার পড়া হয়েছে

জান্নাতীন নাঈম জীবন,পবিপ্রবি প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ২০২৩-২৪ সেশনের জিএসটি গুচ্ছভুক্ত ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা, আইডি কার্ড ও একাডেমিক প্রোফাইল প্রদান করে বরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের কনফারেন্স কক্ষে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক  ড. কাজী রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য ড. এস.এম. হেমায়েত জাহান, ট্রেজারার অধ্যাপক মোঃ আব্দুল লতিফ,ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. জিল্লুর রহমান, প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান, ডিন কাউন্সিল কনভেনর অধ্যাপক ড. আতিকুর রহমান, প্রভোস্ট কাউন্সিল কনভেনর অধ্যাপক ড. মাসুদুর রহমানসহ বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, শিক্ষকবৃন্দ এবং নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সিএসই অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ বেল্লাল হোসেনের সভাপতিত্বে ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মো: সুজাহাঙ্গীর কবির সরকারের সঞ্চালনায় কোরআন তিলাওয়াত পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা তাদের কঠোর পরিশ্রম দিয়ে যেন তাদেরও ছাপিয়ে যায় এবং বিশ্বের দরবারে যেন নিজেদের তুলে ধরতে পারে আরও যোগ্য হিসেবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓