1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুরে মা ইলিশ রক্ষায় কালিগঙ্গা-কচা নদীতে যৌথ মহড়া কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ

রাজাপুরে জামায়াতের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত 

  • প্রকাশিত: শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ১৮১ বার পড়া হয়েছে

সাইদুল ইসলাম: রাজাপুর:

ঝালকাঠির রাজাপুরে বাংলাদেশ জামায়াত ইসলামির সহযোগী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ৷ শনিবার (২ নভেম্বর) বিকেলে উপজেলার শুক্তাগড় ইউনিয়নের কেওতা ঘিগড়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার মাঠে শুক্তাগড় ইউনিয়ন জামায়াতের আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয় ৷ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আল্লামা সাঈদী ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান সাঈদীপুত্র আলহাজ্ব মাসুদ সাঈদী ৷ সংগঠনের শুক্তাগড় ইউনিয়ন আমীর হাফেজ আব্দুল আলীম এর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, জামায়াত ইসলামির পিরোজপুর জেলা সেক্রেটারী অধ্যক্ষ মোঃ জহিরুল হক, সহকারী সেক্রেটারী মাওলানা ছিদ্দিকুর রহমান, দৈনিক বাংলাদেশ বানী পত্রিকার প্রকাশক অ্যাডভোকেট শাহে আলম, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আবু বকর সিদ্দিক, রাজাপুর উপজেলা আমীর ডাক্তার হেমায়েত উদ্দিন, সেক্রটারী মাষ্টার কবির হোসেন, বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির এর ঝালকাঠি জেলা সভাপতি মোঃ সায়েম সহ অনেকে।অনুষ্ঠানে প্রধান অতিথি বর্তমান সরকারের প্রধান উপদেষ্টার কাছে দাবি করে বলেন, ফ্যাসিবাদ ও স্বৈরাচার শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল গঠন করে জোরপূর্বক নিরপরাধ আলেমদেরকে ফাঁসিতে ঝুলিয়েছেন।এই ট্রাইবুনালেই স্বৈরাচার হাসিনাকে ধরে এনে ওই ফাঁসির কাস্টে ঝুলাতে হবে ৷

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓