1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পবিপ্রবিতে আবাসিক হলে নবীনবরণ অনুষ্ঠিত 

  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ২৬৬ বার পড়া হয়েছে

জান্নাতীন নাঈম জীবন, পবিপ্রবি প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি)  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে জিএসটি গুচ্ছভুক্ত ভর্তিকৃত ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৪ নভেম্বর) রাত ৮ টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সাধারণ কক্ষে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. মাসুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মোঃ আব্দুল লতিফ, বিশেষ অতিথি হিসেবে ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. জিল্লুর রহমান, আইন ও ভূমি প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক মোঃ জামাল হোসেন উপস্থিত ছিলেন। এছাড়াও হলের সহকারী প্রভোস্টবৃন্দ,বিভিন্ন অনুষদের অন্যান্য সেশনের আবাসিক শিক্ষার্থীবৃন্দ ও হল কর্মকর্তা- কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। 

প্রধান অতিথির বক্তব্যে ট্রেজারার অধ্যাপক  মোঃ আব্দুল লতিফ বলেন, বিশ্ববিদ্যালয় জীবন হলো শিক্ষা ও নৈতিকতার সমন্বয় করে চলার ধাপ । এ সময়ে জীবনকে গোছালো, সুন্দর পরিপাটি ও নৈতিক মূল্যবোধ দিয়ে নিজেকে গড়ে তুলতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓