1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপান সরকারের এমইএক্সটি বৃত্তি পেলেন কাউখালীর শিক্ষক দম্পতি কন্যা দেবলীনা সাহা ঐশী পিরোজপুরে মাদকবিরোধী র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাউখালীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত বিএনপি সরকার ডিজিটাল নিরাপত্তা আইনদিয়ে সাংবাদিকদের নির্যাতন কিংবা নিয়ন্ত্রণ করবে না….ড. জিয়া হায়দার গলাচিপায় প্রতিমন্ত্রীর মনোনীত প্রতিনিধি আবু নাঈমকে সংবর্ধনা কাউখালীতে সড়ক দুর্ঘটনায় ওষুধ কোম্পানির প্রতিনিধি নিহত কাউখালীতে দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা নেছারাবাদে পৃথক অভিযানে দুই নারীসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার কাউখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরন সভা অনুষ্ঠিত নাজিরপুরে শিশু ধর্ষনের চেষ্টার অভিযোগে ষষ্ঠ শ্রেণির ছাত্রের বিরুদ্ধে মামলা!

গলাচিপায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বিএনপি’র জনসভা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ২৪২ বার পড়া হয়েছে

আল মামুন,গলাচিপা(পটুয়াখালী) প্রতিনিধি

৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে গলাচিপা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এক বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে সমাবেশ স্থল গলাচিপা সরকারী হাইস্কুল খেলার মাঠে লোকজন জড়ো হতে থাকে। দুপুরের পর সমাবেশ শুরু হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সভাপতি হাসান মামুন।গলাচিপা উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাহাঙ্গীর হোসেন খান

পৌর বিএনপি’র সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, পৌর সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, উপজেলা বিএনপির সহ সভাপতি খন্দকার মিজানুর রহমান, আব্দুর সালাম মৃধা, বাবু পঙ্কজ দেবনাথ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহাবুব ফরাজি, সৈয়দ আলম, বিএনপি নেতা মশিউর রহমান, আসাদুজ্জামান সবুজ, মাসুম বিল্লাহ, শহিদুল ইসলাম মোল্লা প্রমুখ। এছাড়া বক্তব্য দেন দশমিনা উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুল আলীম ও সাধারণ সম্পাদক শাহ আলম শানু।সভা পরিচালনা করেন গলাচিপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুস সত্তার হাওলাদার। এ সময় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষের সমাগম হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓