1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাণ্ডারিয়ায় গাঁজা ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড মতলব উত্তরে মুরগির খামারে ঝোপ থেকে ২ দেশীয় শর্টগান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার গজারিয়ায় ধর্ষণে দুই মাসের অন্তঃসত্ত্বা কিশোরী, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালী মহল বিশেষ প্রণোদনা’ পাচ্ছেন গোলাম আযমের ছেলে আযমী পিরোজপুর নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের শিরাবরণ ও শপথ গ্রহণ অনুষ্ঠিত মঠবাড়িয়ার আলোচিত বই কান্ডে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা কাউখালীতে গাঁজা গাছসহ যুবক আটক গলাচিপার জাতীয় পর্যায়ে বিজয়ী ৩ শিক্ষার্থী ও ২ শিক্ষককে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান এনবিআরের নতুন চেয়ারম্যান হলেন ঝালকাঠির আহসান হাবীব গজারিয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লার স্তুপ থেকে নবজাতক উদ্ধার

গজারিয়া বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু

  • প্রকাশিত: শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ১৯২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা বিদ্যুৎস্পৃষ্ট এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৪ শ্রমিক। হতাহতরা সবাই স্থানীয় একটি কয়লার গদিতে শ্রমিক হিসেবে কাজ করতো বলে জানা গেছে।নিহত শ্রমিক নাজির হোসেন (২৬)। সে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার পশ্চিম লক্ষীপুর গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে।ঘটনার প্রত্যক্ষদর্শী পাভেল হাসান বলেন, হতাহতরা সবাই বাউশিয়া পুরাতন ফেরিঘাট সংলগ্ন মেসার্স চরচাষী ট্রান্সপোর্ট এজেন্সিতে শ্রমিক হিসেবে কাজ করত। শনিবার (১৬ নভেম্বর) সকালে সাড়ে আটটার দিকে কয়লার গদির একটি পুরাতন টিনসেড ঘর ভাঙার সময় পল্লী বিদ্যুতের তারের সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয় তারা। আহতদের মধ্যে নাজির হোসেনের অবস্থা ছিল আশঙ্কাজনক। আহতদের উদ্ধার করে প্রথমে কুমিল্লার দাউদকান্দি উপজেলার একটি বেসরকারি হাসপাতালে এবং পরবর্তীতে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক নাজির হোসেনকে মৃত ঘোষণা করেন।এদিকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, আহত বাকি চারজনের অবস্থা গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান বলেন, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি আমরা খতিয়ে দেখব। নিহতের লাশ দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓