1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে প্রধান শিক্ষকের অবহেলায় জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিতে পারেনি অথৈ কাউখালীতে বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন গজারিয়া সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় গিয়াস উদ্দিনসহ আটক ৭ জিয়াউর রহমানের আদর্শ ও সাহসী ভুমিকা আজো দেশের মানুষ কে অনুপ্রাণিত করে.. ড.জিয়া উদ্দিন হায়দার কাউখালীতে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত, আহত ১ গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন গলাচিপায় জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা প্রদান মঠবাড়িয়ায় আবারও দুইজন খুন : একজন নিখোঁজ সমাজ উন্নয়নের প্রত্যয়ে নাজিরপুরে বহোতা সৃজন সংঘের নতুন কমিটি গঠন মঠবাড়িয়ায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জ সিরাজদিখানে কৃষিকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

  • প্রকাশিত: সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ২৬২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় রবি মৌসুমে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, শীতকালীন পেঁয়াজ, চীনা বাদাম, মসুর, মুগ ও খেসারী ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।সোমবার ১৮ নভেম্বর বেলা সাড়ে ১১ দিকে জেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তার শাহিনা আক্তারের সভাপতিত্বে উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. মোশারফ হোসেনের সঞ্চালনায় ১হাজার ৪৩০ জন কৃষকদের মাঝে এ বীজ ও সার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সাঈদ শুভ্র।উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সাঈদ শুভ্র বলেন,চলতি মৌসুমের প্রণোদনা কর্মসূচীর আওতায় মোট ১হাজার ৪৩০ জন কৃষকের মাঝে ফসল প্রতি ১ বিঘা জমি চাষের উদ্দেশ্যে উচ্চ ফলনশীল জাতের গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, শীতকালীন পেঁয়াজ, চীনা বাদাম, মসুর, মুগ ও খেসারীর বীজ বিতরণ করা হয়। এছাড়াও কৃষক প্রতি ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দেবাশীষ কর, মেধা আচার্য্য, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কে.এম. আলমগীরসহ উপসহকারী কৃষি কর্মকর্তা, কৃষক ও অন্যান্য ব্যক্তিবর্গ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓