1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
এনবিআরের নতুন চেয়ারম্যান হলেন ঝালকাঠির আহসান হাবীব গজারিয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লার স্তুপ থেকে নবজাতক উদ্ধার ফুলপুরে ইয়াবা সহ  মাদক কারবারি গ্রেপ্তার ২ গজারিয়ায় শিক্ষার্থী হিমেলকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তারের দাবি নবায়নযোগ্য শক্তিনির্ভর আদর্শ নগর প্রকল্প উপস্থাপন করে জাতীয় পর্যায়ে সেরা ১০-এ গলাচিপার এনজেড আলিম মাদ্রাসার শিক্ষার্থীরা  মঠবাড়িয়ায় পুরনো বই বিক্রির টাকা সরকারি ফান্ডে জমা দিলেন প্রধান শিক্ষক সাবেক স্বামীকে বয়ফ্রেন্ডের মাধ্যমে জিম্মি করে ৪ লাখ টাকা দাবি, মুন্সীগঞ্জের তরুণীসহ গ্রেপ্তার ৫ রাজাপুরে যুবককে কুপিয়ে জখম ! টাকা ছিনতাই ফুলপুরে গরীব অসহায় মানুষের মধ্যে ডেউটিন, হুইল চেয়ার ও নগদ অর্থ বিতরণ  কাউখালীতে মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের ৩ মাসের কারাদণ্ড

পিরোজপুরে জাতীয় সাংবাদিক সংস্থা‘র প্রতিষ্ঠাতা মরহুম আলতাফ হোসেনের রুহের মাগফিরাত কামনায় স্মরণসভা ও দোয়া মোনাজাত

  • প্রকাশিত: রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ১৭৭ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি :

বিশিষ্ট সাংবাদিক, লেখক ও গবেষক, জাতীয় সাংবাদিক সংস্থা‘র প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আলতাফ হোসেন এর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) বিকালে পিরোজপুর জেলা শাখার আয়োজনে শহরের সিআই পাড়া সড়কে (সদর সার্কেল অফিস সংলগ্ন) জাতীয় সাংবাদিক সংস্থা‘র অস্থায়ী কার্যালয়ে এ স্মরণসভা ও দোয়া মোনাজাত হয়। জাতীয় সাংবাদিক সংস্থা‘র জেলা শাখার আহবায়ক হাসান মামুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মমিনুর রশিদ শাইন। প্রধান বক্তা ছিলেন সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম। গেষ্ট অব অনার ছিলেন পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ রব্বানী ফিরোজ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি খায়রুল ইসলাম, সংস্থার কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব আব্দুল মজিদ, কাজী মাহমুদুল হাসান, পিরোজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদ, সহকারী মহাসচিব হাসান সরদার জুয়েল, অর্থ সচিব আবেদ আলী। এসময় উপস্থিত ছিলেন পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. জহিরুল হক টিটু, জেলা রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপত শাহা নেওয়াজ সুমন, এস এম নুরুদ্দিন, মেহেদী হাসান সোহাগ, কাউখালী প্রেসক্লাবের সভাপতি এনামুল হক, আর টিভি প্রতিনিধি শেখ রিয়াজ আহম্মেদ নাহিদ, বিডি নিউজ ২৪ জেলা প্রতিনিধি হাসিবুল ইসলাম হাসান, ইনডেপেনডেন্ট টিভি তামিম সরদার, গাজী নাসির উদ্দিন সেলিম, নিয়াজ মোর্শেদ সহ উপস্থিত সংগঠনের নেতৃবৃন্দ। জাতীয় সংবাদিক সংস্থার জেলা শাখার সদস্য সচিব মো: মনিরুল ইসলাম চৌধুরীর অনুষ্ঠানের সঞ্চালনা করেণ। বক্তারা জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা ও প্রবীণ এবং গুণী সাংবাদিক, লেখক ও গবেষক মরহুম আলতাফ হোসেনর বর্ণাঢ্য কর্মময় জীবন ও তাঁর মহান এবং মহৎ কর্মগুলো নিয়ে আলোচনা করেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।সে সময় জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের নেতৃবৃন্দ সহ সংগঠনের জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয় ও মোনাজাত পরিচালনার মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓