1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাণ্ডারিয়ায় গাঁজা ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড মতলব উত্তরে মুরগির খামারে ঝোপ থেকে ২ দেশীয় শর্টগান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার গজারিয়ায় ধর্ষণে দুই মাসের অন্তঃসত্ত্বা কিশোরী, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালী মহল বিশেষ প্রণোদনা’ পাচ্ছেন গোলাম আযমের ছেলে আযমী পিরোজপুর নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের শিরাবরণ ও শপথ গ্রহণ অনুষ্ঠিত মঠবাড়িয়ার আলোচিত বই কান্ডে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা কাউখালীতে গাঁজা গাছসহ যুবক আটক গলাচিপার জাতীয় পর্যায়ে বিজয়ী ৩ শিক্ষার্থী ও ২ শিক্ষককে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান এনবিআরের নতুন চেয়ারম্যান হলেন ঝালকাঠির আহসান হাবীব গজারিয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লার স্তুপ থেকে নবজাতক উদ্ধার

মুন্সিগঞ্জে বোমা সাদৃশ বস্তু বিস্ফোরণে কিশোর আহত

  • প্রকাশিত: রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সিগঞ্জ পৌরসভার দক্ষিণ ইসলামপুরে ময়লার মধ্যে পড়ে থাকা বোমা সাদৃশ্য বস্তুর বিস্ফোরণে এক কিশোর গুরুতর আহত হয়েছে।এ দুর্ঘটনায় আহত মো. সজিবের দুই হাতের কবজি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে তার শরীরের বিভিন্ন অংশ। সে নারায়ণগঞ্জ সদরের পাইকপাড়া এলাকার বাসিন্দা।পুলিশ জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে বাবা রাজু শেখ ও আরেক ভাইকে নিয়ে ময়লার ভাগাড়ে পরিত্যক্ত বোতল খুঁজতে গেলে হঠাৎ বোমা সদৃশ ওই বস্তুর বিস্ফোরণ ঘটে। পরে ওই শিশুকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক।মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রুহুল আমিন জানান, বোমা সদৃশ বস্তুর বিস্ফোরণে তলপেট, পা ও দুই হাত ক্ষতিগ্রস্ত হয়েছে আহত কিশোরের।ঘটনাটি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সজিব দে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓