1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মুন্সীগঞ্জে যুবদল নেতা শান্ত হত্যাকারীদের গ্রেপ্তারে দাবিতে শহরে অবরোধ

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ২৩৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জে যুবদলের আহ্বায়ক আবু ইলিয়াস শান্ত হত্যা মামলায় আসামিদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী।মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বেলা ১০টার দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাব ফটকে জড়ো হয়ে মানববন্ধন এবং পরে সুপারমার্কেট এলাকায় বিক্ষোভ মিছিল ও অবরোধ করে বিক্ষুব্ধ জনতা। কর্মসূচিতে অংশ নেয় সহস্রাধিক নারী-পুরুষ।এই সময় বেলা ১১টা পর্যন্ত প্রায় ঘণ্টা জেলা শহরের প্রধান সড়কে যান চলাচল বিঘ্নিত হয়, সৃষ্টি হয় যানজট।বিক্ষোভকারীরা জানিয়েছে, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইলিয়াসকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। কিন্তু হত্যা মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়ে ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেফতারের আল্টিমেটাম দেয় তারা।নিহত যুবদল নেতা শান্তের স্ত্রী শান্তা ইসলাম বলেন, এ হত্যাকারীদের আটকে জেলা বিএনপির নেতারা এগিয়ে না এলে তিনি ও তার পরিবার বিএনপিকে বয়কট করবে।গত ১ নভেম্বর আবু ইলিয়াস শান্ত জখম অবস্থায় হাসপাতালে মারা যান। রাতে স্পিডবোট দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তির কথা বলা হলেও পরিবারের দাবি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓