1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাণ্ডারিয়ায় গাঁজা ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড মতলব উত্তরে মুরগির খামারে ঝোপ থেকে ২ দেশীয় শর্টগান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার গজারিয়ায় ধর্ষণে দুই মাসের অন্তঃসত্ত্বা কিশোরী, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালী মহল বিশেষ প্রণোদনা’ পাচ্ছেন গোলাম আযমের ছেলে আযমী পিরোজপুর নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের শিরাবরণ ও শপথ গ্রহণ অনুষ্ঠিত মঠবাড়িয়ার আলোচিত বই কান্ডে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা কাউখালীতে গাঁজা গাছসহ যুবক আটক গলাচিপার জাতীয় পর্যায়ে বিজয়ী ৩ শিক্ষার্থী ও ২ শিক্ষককে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান এনবিআরের নতুন চেয়ারম্যান হলেন ঝালকাঠির আহসান হাবীব গজারিয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লার স্তুপ থেকে নবজাতক উদ্ধার

গজারিয়া ভাটেরচর বাসস্ট্যান্ডে বাজারে ভয়াবহ আগুন, ৩০ দোকান পুড়ে ছাই

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সিগঞ্জে গজারিয়া উপজেলা ভাটেরচর বাসস্ট্যান্ডে আলী আহমদ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯) রাতে ৩টার দিকে উপজেলার টেংগারচর ইউনিয়ন ভাটেরচর বাসস্ট্যান্ডে এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বাজারের অগ্নিকাণ্ডে ঘটে। আগুনে অন্তত ৩০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি স্টেশনের ৪টি ইউনিট ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। গজারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রিফাত মল্লিক জানান, জানান, বাজারের প্রথমে একটি সেলুনের দোকানে আগুন লাগে। এরপর আশপাশের মুদি দোকান, ডিমের দোকান, প্লাস্টিকের দোকান ও হার্ডওয়্যারের দোকান, কাচামাল, ফার্মেসিসহ অন্তত ৩০টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় এলাকায় আশপাশের ভবনের বাসিন্দারা সহ শত শত মানুষ রাস্তায় বের হয়ে আসেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের গজারিয়া স্টেশনের ৪টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। তাদের ৩ ঘণ্টার চেষ্টায় সকাল ৬টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে কেউ হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া আগুনের সূত্রপাত, কতগুলো দোকানে আগুন লেগেছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে বলেও জানান এ কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓