1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
মঠবাড়িয়ায় পুরনো বই বিক্রির টাকা সরকারি ফান্ডে জমা দিলেন প্রধান শিক্ষক সাবেক স্বামীকে বয়ফ্রেন্ডের মাধ্যমে জিম্মি করে ৪ লাখ টাকা দাবি, মুন্সীগঞ্জের তরুণীসহ গ্রেপ্তার ৫ রাজাপুরে যুবককে কুপিয়ে জখম ! টাকা ছিনতাই ফুলপুরে গরীব অসহায় মানুষের মধ্যে ডেউটিন, হুইল চেয়ার ও নগদ অর্থ বিতরণ  কাউখালীতে মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের ৩ মাসের কারাদণ্ড ফুলপুর পাগলায় মাদক প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা জাপান সরকারের এমইএক্সটি বৃত্তি পেলেন কাউখালীর শিক্ষক দম্পতি কন্যা দেবলীনা সাহা ঐশী পিরোজপুরে মাদকবিরোধী র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাউখালীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত বিএনপি সরকার ডিজিটাল নিরাপত্তা আইনদিয়ে সাংবাদিকদের নির্যাতন কিংবা নিয়ন্ত্রণ করবে না….ড. জিয়া হায়দার

সরকারি কাউখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের পাঁচতলা একাডেমিক ভবন উদ্বোধন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ২৩৩ বার পড়া হয়েছে

মাহবুবা নাজমিন কাউখালী (পিরোজপুর) প্রতিনিধিঃ

পিরোজপুরের কাউখালীতে সরকারি এস বি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত পাঁচতলা একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ ভবন উদ্বোধন করেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। পরে তিনি বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং সমস্যা গুলো সমাধানের আশ্বাস দেন।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী মো. জহিরু ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা,সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ,অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোলাইমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল হান্নান প্রমুখ।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, সরকারি মাধ্যমিক বিদ্যালয় সমূহের উন্নয়ন’ প্রকল্পের আওতায় তিনকোটি ২৬ লাখ টাকা ব্যয়ে এ নির্মাণকাজ বাস্তবায়ন করেছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। ভবনটি লিজা এন্টারপ্রাইজ নির্মান করেন। এছাড়াও তিনি উপজেলার বিভিন্ন উন্নয়ন মূলক কাজের উদ্বোধন, সরকারি কর্মকর্তা, গণ্যমান ব্যক্তি, গণমাধ্যম কর্মী, কৃষক, জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓