1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন পবিপ্রবির কর্মকর্তা মোহাম্মদ আবু হানিফ

  • প্রকাশিত: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ২৫২ বার পড়া হয়েছে

জান্নাতীন নাঈম জীবন,পবিপ্রবি প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আবু হানিফ (৪৬) এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।শনিবার (২৮ ডিসেম্বর) রাত আনুমানিক ১২ টা ৩০ মিনিটের সময় পটুয়াখালী জেলার দশমিনা থানার মাছুয়াখালী গ্রামের আমজাদ আলী মৃধা ও মনোয়ারা বেগমের ছেলে মোহাম্মদ আবু হানিফ নলছিটি থানাধীন বরিশাল পটুয়াখালী মহাসড়কের দপদপিয়া ইউনিয়নের চৌমাথা যাত্রাবাড়ি নামক স্থানে দুর্ঘটনার শিকার হন।  ওই স্থানের শামীম শিকদারের বাড়ির সামনে কুয়াশাচ্ছন্ন হাইওয়েতে রাস্তার পাশে গাছ ভর্তি থামানো ট্রাকের পিছনে পটুয়াখালী দিক থেকে বরিশাল গামী মোহাম্মদ আবু হানিফের মোটরসাইকেলের (বরিশাল-মেট্রো-ল ১২৬৩৮৩) ধাক্কা লাগলে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন।মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। মরহুমের জানাজার নামাজ সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে অনুষ্ঠিত হয়।মরহুমের মৃত্যুতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান এবং ট্রেজারার ও রেজিস্ট্রার (অঃ দাঃ) অধ্যাপক মোঃ আব্দুল লতিফ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।নলছিটি থানার ওসি আব্দুস সালাম বলেন, এ দুর্ঘটনার বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। তাই লাশ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আর ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।উল্লেখ্য যে, আবু হানিফ একাধারে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালকের দায়িত্ব পালনের পাশাপাশি দুমকি উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও পটুয়াখালী জেলা রোভারের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন।বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও রেজিস্ট্রার অধ্যাপক মোঃ আব্দুল লতিফ শোক প্রকাশ করে বলেন, মোহাম্মদ আবু হানিফের মৃত্যুতে আমরা সকলে খুবই শোকাহত। তার এই অকাল দুর্বিষহ মৃত্যু কোনো ভাবেই কাম্য নয়। হায়াত শেষ হওয়ায় মহান আল্লাহর হুকুমে তিনি ইন্তেকাল করেছেন। তার পরিবার এবং স্বজনদের শোক কাটিয়ে ওঠার আল্লাহ তৌফিক দিন এবং তাকে জান্নাতবাসী করুন এই দোয়া রইলো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓