1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
মঠবাড়িয়ায় পুরনো বই বিক্রির টাকা সরকারি ফান্ডে জমা দিলেন প্রধান শিক্ষক সাবেক স্বামীকে বয়ফ্রেন্ডের মাধ্যমে জিম্মি করে ৪ লাখ টাকা দাবি, মুন্সীগঞ্জের তরুণীসহ গ্রেপ্তার ৫ রাজাপুরে যুবককে কুপিয়ে জখম ! টাকা ছিনতাই ফুলপুরে গরীব অসহায় মানুষের মধ্যে ডেউটিন, হুইল চেয়ার ও নগদ অর্থ বিতরণ  কাউখালীতে মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের ৩ মাসের কারাদণ্ড ফুলপুর পাগলায় মাদক প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা জাপান সরকারের এমইএক্সটি বৃত্তি পেলেন কাউখালীর শিক্ষক দম্পতি কন্যা দেবলীনা সাহা ঐশী পিরোজপুরে মাদকবিরোধী র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাউখালীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত বিএনপি সরকার ডিজিটাল নিরাপত্তা আইনদিয়ে সাংবাদিকদের নির্যাতন কিংবা নিয়ন্ত্রণ করবে না….ড. জিয়া হায়দার

কাউখালীতে মাদক, চাঁদাবাজ, মামলাবাজদের রুখতে বিএনপির মাইকিং

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ১৯০ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধিঃ

পিরোজপুরের কাউখালীতে মাদক ব্যবসায়ী, সন্ত্রাস, চাঁদাবাজ ও মামলাবাজদের বিরুদ্ধে জনসাধারণকে সচেতনা করতে মাইকিং করছে উপজেলা বিএনপি।
সোমবার সন্ধ্যা থেকে উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আহসান কবির ও সদস্য সচিব এইচ এম দ্বীন মোহাম্মদ এর নির্দেশনায় উপজেলার ৫ টি ইউনিয়নে এ মাইকিং করা হচ্ছে। জানা যায়, সারাদেশে বৈষম্য বিরোধী ছাত্র – জনতার আন্দোলনে ফ্যাসিবাদী সরকারের পলায়নের পর থেকে উপজেলার রাজনৈতিক নামধারী মাদক ব্যবসায়ী, টাউট বাটপার অসাধু কিছু লোকজন বিভিন্ন রাজনৈতিক ছত্র ছায়ায় ও প্রতিষ্ঠানের নাম ভাঙ্গিয়ে মানুষকে মামলা হামলার ভয় দেখিয়ে হয়রানি ও বিভিন্ন তদবিরের কথা বলে সরাসরি বা মোবাইল ফোনে নগদ অর্থ লেনদেনে লিপ্ত রয়েছে। বিষয়টি উপজেলা বিএনপির নেতৃবৃন্দের দৃষ্টিগোচর হয়। তাই ভবিষ্যতে যেন কেহই এসব কজে লিপ্ত হতে না পরে এর জন্য ওই চক্রগুলোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করে উপজেলা বিএনপি। পাশাপাশি পুলিশের সহযোগিতা নেওয়ারও ঘোষনা দেওয়া হচ্ছে।এ বিষয়ে উপজেলা বিএনপির সদস্য সচিব এইচ এম দ্বীন মোহাম্মদ বলেন, ফ্যাসিবাদী সরকারের আমলে যত অপকর্ম হয়েছে সেগুলো শুধরে দেশকে নতুন ভাবে গড়ে তোলার লক্ষে গন- মানুষের নেতা বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় কাউখালী উপজেলা বিএনপি বিভিন্ন কার্যক্রম শুরু করেছে। এরই মধ্যে কাউখালী উপজেলার কিছু রাজনৈতিক নামধারী ব্যক্তি মাদক ব্যবসা, চাঁদাবাজি, মামলা হামলার ভয় দেখিয়ে হয়রানি করে অর্থ লেনদেন করছে এমন অভিযোগ আমাদের কাছে আসে। এসব অপকর্ম বন্ধ ও পুলিশকে সহযোগিতা করার জন্য জনসাধারণকে সচেতনা করতে উপজেলার প্রতিটি ইউনিয়নে বিএনপির পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓