1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
সত্তার হেলেন প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন আজম খান মঠবাড়িয়ায় স্কুল ছাত্রীকে গরম খুনতির ছ্যাঁকা দেয়ার অভিযোগ সৎ মায়ের বিরুদ্ধে সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার নেছারাবাদে জমি দখল ও হয়রানির অভিযোগ, প্রতিকার চেয়ে বিধবার আকুতি কাউখালীতে পুলিশের মাদক ও সন্ত্রাস বিরোধী মহড়া পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে পিরোজপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত কাউখালীর সন্ধ্যা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলার কাজের ভার্চুয়ালি উদ্বোধন করেন, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী নেছারাবাদে সপ্তম শ্রেণীতে পড়ুয়া ছাত্রী অন্তঃসত্ত্বা; বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

মুন্সীগঞ্জ রাতের আধারে বাড়িতে ঢুকে দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত ১

  • প্রকাশিত: বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ১৭৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ী থানাধীন একটি বাড়িতে দুর্বৃত্তদের হামলায় এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন দিবাগত রাত আনুমানিক রাত ৩ টায় টঙ্গীবাড়ী উপজেলার সোনারং পেট্রোল পাম্প সংলগ্ন মাষ্টার বাড়িতে এ ঘটনা ঘটেছে। আহত হাফেজ মাওলানা মিসবাহ উদ্দিন আবু বকর (৪২) ওই এলাকার আলহাজ্ব আবু বকর সিদ্দিক এর ছেলে।স্থানীয় এক সাজ্জাদ হোসেন নামের এক ব্যক্তি জানান, মধ্যরাতে হঠাৎ ঘরে ঢুকে পড়ে মুখ ঢাকা ২জন দুর্বৃত্ত অতর্কিত ভাবে হত্যার উদ্দ্যেশে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর আহত করে। বাড়ির লোকজনের চিৎকারে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ধারণা করা হচ্ছে সা’দ পন্থী লোকের মদদে এই ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে।পরে আহতকে উদ্ধার করে টঙ্গিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় হসপিটালে ভর্তি রাখা হয়েছে।টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) মো. মুহিদুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে সরেজমিন পরিদর্শন করা হয়েছে। দোষীদের খুঁজে বের করার চেষ্টা অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓