1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কাউখালীতে ডাকাত আতঙ্কে পুলিশের নির্দেশে মসজিদে মাইকিং

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ২৫৭ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধিঃ

পিরোজপুরের কাউখালীতে ডাকাত আতঙ্কে পুলিশের নির্দেশে গ্রাম পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে মসজিদে মসজিদে মাইকিং করে সতর্কতা করা হয় এলাকাবাসীদের। বুধবার মধ্যরাতে এমন প্রচারে জনমনে আতঙ্ক তৈরি হয়। তীব্র শীত উপেক্ষা করে রাত জেগে পাহারা দেন গ্রামবাসী। পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে কাউখালী থানা পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারেন উপজেলায় একদল ডাকাত ঢুকতে পারে। পরে এমন তথ্যের ভিত্তিতে থানা পুলিশ সকলকে সতর্ক থাকার জন্য স্থানীয় মসজিদের মাইকে ডাকাতের বিষয়টি ঘোষণা দেয়ার জন্য বলেন। এরপরই পুরো উপজেলায় ডাকাত আতঙ্কে মসজিদের মাইকে ডাকাত পড়েছে বলে সতর্ক বার্তা ঘোষণা দেয়া হয়। এ বিষয়ে কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোলাইমান বলেন, বুধবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি উপজেলায় একদল ডাকাত ঢুকতে পারে। পরে সকলকে সতর্ক থাকার জন্য স্থানীয় মসজিদের মাইকে ডাকাত পড়েছে বলে ঘোষণা দেয়া হয়। তবে জনসাধারণ ও পুলিশ সতর্ক অবস্থানে থাকায় উপজেলায় ডাকাতির ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক আছে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓