1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
এনবিআরের নতুন চেয়ারম্যান হলেন ঝালকাঠির আহসান হাবীব গজারিয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লার স্তুপ থেকে নবজাতক উদ্ধার ফুলপুরে ইয়াবা সহ  মাদক কারবারি গ্রেপ্তার ২ গজারিয়ায় শিক্ষার্থী হিমেলকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তারের দাবি নবায়নযোগ্য শক্তিনির্ভর আদর্শ নগর প্রকল্প উপস্থাপন করে জাতীয় পর্যায়ে সেরা ১০-এ গলাচিপার এনজেড আলিম মাদ্রাসার শিক্ষার্থীরা  মঠবাড়িয়ায় পুরনো বই বিক্রির টাকা সরকারি ফান্ডে জমা দিলেন প্রধান শিক্ষক সাবেক স্বামীকে বয়ফ্রেন্ডের মাধ্যমে জিম্মি করে ৪ লাখ টাকা দাবি, মুন্সীগঞ্জের তরুণীসহ গ্রেপ্তার ৫ রাজাপুরে যুবককে কুপিয়ে জখম ! টাকা ছিনতাই ফুলপুরে গরীব অসহায় মানুষের মধ্যে ডেউটিন, হুইল চেয়ার ও নগদ অর্থ বিতরণ  কাউখালীতে মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের ৩ মাসের কারাদণ্ড

শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে পিরোজপুর জেলা বিএনপি

  • প্রকাশিত: শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ১৮৪ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধিঃ

অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছেন পিরোজপুর জেলা বিএনপি। শনিবার দুপুরে (১১ জানুয়ারি) শহরের টাউন ক্লাব মাঠে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলুর নেতৃত্বে পিরোজপুর পৌরসভার ১ হাজার শীতার্ত নারী ও পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়ে। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য শেখ হাসানুল কবির লীন, জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদ, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিপু, জেলা মহিলা দলের সহ-সভাপতি তামান্না জামান, বিএনপির নেতা গাজী কামরুজ্জামান শুভ্র, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কুমার ও থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো: নাদিম শেখ সহ এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় গাজী ওয়াহিদুজ্জামান লাভলু বলেন, বিএনপি‘র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারক রহমানের নির্দেশে সারা বাংলাদেশে বিএনপির নেতৃবৃন্দ অসহায় শীতার্ত মানুষদের মাঝে শীত বস্ত্র বিতরণ করছেন। এরই ধারাবাহিকতায় পৌর ও থানা সদরে ১ হাজার মানুষকে এ কম্বল বিতরণ করা হয়। যা পিরোজপুরেও এর কার্যক্রম চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓