1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কাউখালী জমি নিয়ে বিরোধে ইসলামি আন্দোলনের সভাপতিকে কুপিয়ে জখম

  • প্রকাশিত: রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ২৪৮ বার পড়া হয়েছে

কাউখালী(পিরোজপুর) প্রতিনিধিঃ

পিরোজপুরের কাউখালীতে জমি নিয়ে বিরোধের জেরে উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ কাউখালী উপজেলা শাখার সভাপতিকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। আহত আলী হোসেন (৭২) বর্তমানে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় রোকেয়া বেগম(৫০),এবং তার বোন কহিনুর বেগম (৪০) কে পুলিশ আটক করেছে।কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান এসব তথ্য নিশ্চিত করেছেন।অভিযোগ সূত্রে জানা যায়, রবিবার ১২ জানুয়ারি সকাল ৮টার দিকে উপজেলার পার সাতুরিয়া ইউনিয়নের পার সাতুরিয়া গ্ৰামে রোকেয়া, কহিনুর ও তার সহযোগীরা এ হামলা করে।হাসপাতালে চিকিৎসাধীন আহত আলী হোসেন জানান, তিনি পার সাতুরিয়া গ্রামের মৃত আমজাদ হোসেন হাওলাদারের মেয়েদের কাছ থেকে আমার ভাই জমি ক্রয় করে, কিন্তু দীর্ঘ দিন জমির দখল না দিয়ে একাধিক মামলা করে, প্রত্যেকটি মামলা তারা হেরে যায়,এবং স্থানীয় শালিস বৈঠকেও হেরে যায়।এরা আওয়ামী লীগের সাথে জড়িত থাকায় জমি দখল দিচ্ছিল না। আমি আজ রবিবার (১২ জানুয়ারি) সকালে আমার জমির গাছ কেটে আনার সময় কহিনুরও রোকেয়া আমাকে বাধা দেয় এ সময় তাদের সাথে তর্ক বির্তক হওয়ার এক পর্যায়ে রোকেয়া ও কহিনুরের হাতে থাকা দা দিয়ে আমার পিঠে দুইটা কোপ দেয়। এসময় আমার চিৎকারে স্থানীয়রা আমাকে উদ্ধার করে কাউখালী হাসপাতালে নিয়ে আসে। কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সোলায়মান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে পুলিশ। এ ব্যাপারে কাউখালী থানায় একটি মামলা হয়েছে।পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓